কক্সবাজারে খাবার পানির জন্য হাহাকারটানা ভারী বর্ষণ ও বন্যায় তলিয়ে গেছে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার অধিকাংশ গ্রাম। চারিদিকে অথৈ পানি। অথচ খাবার পানির জন্য হাহাকার।১২ জুলাই ২০২৬
বৃষ্টিতে পাহাড় থেকে পড়ে আহত সেই মা হাতিকে বাঁচানো গেল নাকক্সবাজারের টেকনাফে প্রায় ২০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হওয়া বন্য হাতিটি মারা গেছে। বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি), প্রাণিসম্পদ বিভাগের চিকিৎসক ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের সম্মিলিত চেষ্টায়ও হাতিটিকে বাঁচানো সম্ভব হয়নি।১২ জুলাই ২০২৬
অতিথিদের জন্য রান্নার সময় পাহাড়ধস, প্রাণ গেল গৃহবধূরকক্সবাজার সদরের কলাতলী ঝিরঝিরি পাড়ার মুজিবুর রহমানের বাসায় এসেছিল অতিথি। তাঁদের জন্য রান্না করছিলেন গৃহবধূ রোজিনা আক্তার। এ সময় পাহাড় ধসে রান্নাঘরটি মাটিচাপা পড়ে। এতে প্রাণ হারান রোজিনা।১২ জুলাই ২০২৬
টানা বর্ষণে নাকাল দেশ, ত্রাণ পাচ্ছেন না দুর্গতরাটানা বর্ষণে নাকাল দেশ। এর মধ্যে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পানিবন্দি লাখো মানুষ। দুর্গতরা পর্যাপ্ত ত্রাণ পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। আবার বন্যার পানির তোড়ে সড়ক ভেঙে গেছে। ফলে বিচ্ছিন্ন এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।১১ জুলাই ২০২৬
কক্সবাজার রুটে ট্রেন চলতে পারে আগামীকালটানা কয়েক দিনের জলাবদ্ধতায় বন্ধ থাকার পর চট্টগ্রাম–কক্সবাজার রেলপথে আগামীকাল রোববার থেকে ট্রেন চলাচল শুরু হতে পারে। রেললাইন মেরামত শেষ হওয়ায় ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। শনিবার নগরের চাঁন্দগাঁও থানার মেডিকেল গেট এলাকায় এসব কথা বলেন চট্টগ্রাম বিভাগের পরিবহন কর্মকর্তা মো. ফারহান মাহমুদ।১১ জুলাই ২০২৬
টেকনাফে পাহাড় থেকে পড়ে আহত মা হাতি, চলছে চিকিৎসাকক্সবাজারের টেকনাফে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে একটি বন্য মা হাতি গুরুতর আহত হয়েছে। শনিবার বেলা ৩টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাংপাড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে হাতিটিকে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ ও প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসকরা।১১ জুলাই ২০২৬
কক্সবাজার উপকূলে দুই দিনে ভেসে এল ৫ মরদেহ, উদ্বেগদুই দিনের ব্যবধানে কক্সবাজার ও টেকনাফ উপকূলে ভেসে আসা পাঁচটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটি অর্ধগলিত, মাথা ও পা বিচ্ছিন্ন একটি লাশ এবং একটি কঙ্কাল রয়েছে। অল্প সময়ে এতগুলো লাশ উদ্ধারে উপকূলজুড়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।১১ জুলাই ২০২৬
কক্সবাজারে পানিবন্দি ৫ লাখ, নৌকাডুবিতে শিশুর মৃত্যুটানা কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার সড়ক, উপ-সড়ক, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় পানিবন্দি মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।১০ জুলাই ২০২৬
কক্সবাজারে বন্যা-পাহাড়ধসে ঝরল ২২ প্রাণ, পানিবন্দি ৩ লাখটানা পাঁচ দিনের ভারী বর্ষণ ও উজানের ঢলে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী, পেকুয়া ও রামু উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। মাতামুহুরী ও বাঁকখালী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় অন্তত তিন লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।১০ জুলাই ২০২৬
পাহাড়ে বন্যা ও ভূমিধস: মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষ ও হেল্পলাইন নম্বর চালুতিন পার্বত্য জেলায় আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবিলায় জরুরি যোগাযোগের জন্য দুটি বিশেষ মোবাইল নম্বরসহ সার্বক্ষণিক নিয়ন্ত্রণকক্ষ চালু করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।০৯ জুলাই ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা, আরেক ছেলে আহতকক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে স্ত্রী ও এক শিশু সন্তানকে গলা কেটে হত্যাকাণ্ড ঘটেছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরেক সন্তান। গতকাল বুধবার রাত দেড়টার দিকে উপজেলার কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক বি-৬ এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতরা আতাসমুল হকের স্ত্রী-সন্তান। ঘটনার পর থেকে তিনি গা-ঢাকা দিয়েছেন।০৯ জুলাই ২০২৬