৫৩,৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে দুই জাহাজচীন ও ভারত থেকে ৫৩ হাজার ৬০০ টন ডিজেলবাহী দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। এর একটিতে ১৯ হাজার ও অন্যটিতে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল রয়েছে।
ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ, আসছে আরেকটিচট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে ভিড়েছে আরও দুই জাহাজ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ও শুক্রবার ভোরে নোঙর করা এসব জাহাজে ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল এসেছে। এ ছাড়া আজ বিকেলে জেট ফুয়েল নিয়ে আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।
এবার হরমুজ প্রণালিতে দুটি জাহাজ জব্দের দাবি আইআরজিসিরজাহাজ জব্দ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে এবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী হরমুজ প্রণালি থেকে দুটি জাহাজ জব্দের কথা জানিয়েছে। খবর আলজাজিরা ও বিবিসির।
তৃতীয় দফায়ও হরমুজ পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’হরমুজ প্রণালি থেকে বের হতে তৃতীয় দফার চেষ্টায়ও সফল হয়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। প্রণালিটি উন্মুক্তের তথ্য পেয়ে শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল জাহাজটি।
যুদ্ধবিরতি হলেও বাংলাদেশের জ্বালানি আমদানি নিয়ে অনিশ্চয়তা কাটেনি৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি শুরু হলেও বাস্তবে পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ‘এমভি বাংলার জয়যাত্রা’ নামের একটি জাহাজ চলাচলের অনুমতি পায়নি।
হরমুজ প্রণালি পারের অনুমতি পায়নি ‘বাংলার জয়যাত্রা’যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালিতে অনুমতি পায়নি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। পরে জাহাজটিকে সংযুক্ত আরব আমিরাতের শারজা বন্দরে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
অকটেন-ফার্নেস নিয়ে দেশে দুই জাহাজ, স্বস্তির আশামধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধপরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বুধবার (৮ এপ্রিল) রাতে জাহাজ দুটি চট্টগ্রামে এসে পৌঁছে।
ইরানি করিডোর এড়িয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা ওমানি জাহাজেরইরানের ‘অনুমোদিত করিডোর’ এড়িয়ে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছে ওমানের তিনটি জাহাজ। যুক্তরাজ্যভিত্তিক শিপিং সাময়িকী লয়েডস লিস্ট জাহাজ চলাচল ট্র্যাকিংয়ের তথ্য পর্যবেক্ষণ করে এ খবর দিয়েছে।
হরমুজ প্রণালিতে ভারত-পাকিস্তানসহ পাঁচ বন্ধু রাষ্ট্রের জাহাজ চলছে: ইরানপশ্চিমা গণমাধ্যমের হরমুজ প্রণালি বন্ধের দাবি সত্য নয় উল্লেখ করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শুধু শত্রু দেশগুলোর জন্য বন্ধ থাকলেও ‘বন্ধু’ রাষ্ট্রগুলোর জন্য হরমুজ উন্মুক্ত রয়েছে।
একদিনে হরমুজ প্রণালি পার হয়েছে একাধিক জাহাজঅবরুদ্ধ পরিস্থিতির মধ্যেই গতকাল সকাল থেকে একাধিক জাহাজ হরমুজ প্রণালি পার হয়েছে। এর মধ্যেই ইরান জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ যাতায়াতের জন্য দেশগুলোর কাছ থেকে ফি নেওয়া হবে।
মার্কিন জাহাজকে ইরানি জলসীমা থেকে দূরে থাকার নির্দেশহরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী মার্কিন পতাকাবাহী জাহাজগুলোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে ইরানের আঞ্চলিক জলসীমা থেকে তাদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রথম দফার আলোচনার পরই যুক্তরাষ্ট্রের মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন এই নতুন নির্দেশ জারি করে।
জাহাজ কেনায় ২৪৮৬ কোটি টাকার চুক্তি ঢাকা-বেইজিংয়েরবাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জন্য ৪টি জাহাজ কিনতে চীনের সঙ্গে প্রায় ২ হাজার ৪৮৬ কোটি টাকার একটি ফ্রেমওয়ার্ক চুক্তি সই করেছে বাংলাদেশ।