দেশে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহতসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাতে তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তাঁরা দেশে ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছিল বলে জানা গেছে। তাদের মরদেহ সৌদির আল-মুইয়্যাহ হাসপাতালে রাখা হয়েছে।০৮ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে মোটরসাইকেল, নিহত ২ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে সংঘর্ষে আনিসুর রহমান (২৮) ও সালাউদ্দিন হাওলাদার (৩০) নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে ভাঙ্গার বাবনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।০৮ সেপ্টেম্বর ২০২৬
ইয়েমেনের কারাগারে সৌদির বিমান হামলায় নিহত ৭ইয়েমেনের উত্তরাঞ্চলীয় শহর আল-হাজমের একটি কারাগারে সৌদি আরব বিমান হামলা চালিয়েছে। এতে শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দাবি হুতি বিদ্রোহীদের।০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চোর সন্দেহে পিটুনিতে যুবকের মৃত্যু, আহত আরেকরাজশাহীর বাঘায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে আটক করে পিটুনি দিয়েছেন গ্রামবাসী। এ ঘটনায় শিমুল হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত শমজান আলী নামের আরেকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার সকালে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে টাকা লেনদেন নিয়ে বিরোধে যুবককে হত্যা রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত পৌনে একটার দিকে শাহ আলী মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে।০৭ সেপ্টেম্বর ২০২৬
সড়কে বাস উল্টে কাস্টমস কর্মকর্তা নিহতফেনীতে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামে কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত ছয়জন। রোববার (৬ সেপ্টেম্বর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লালপোল এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গাড়ির ওপর পড়ল আমাজনের বিমান, নিহত ৫যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আমাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হন। ০৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে বাস খাদে পড়ে তিনজন নিহত, আহত ২০গোপালগঞ্জের মুকসুদপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। রোববার বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসের অতিরিক্ত গতি ও বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।০৬ সেপ্টেম্বর ২০২৬
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০পশ্চিম ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) হামেদান-সানানদাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে। ০৬ সেপ্টেম্বর ২০২৬
কবর খুঁড়ে দরবারে নেওয়া পীর শামীমের দেহাবশেষ ফের গোরস্তানে, জড়িতদের খুঁজছে পুলিশকুষ্টিয়ার দৌলতপুরে উত্তেজিত লোকজনের হামলায় নিহত পীর শামীম জাহাঙ্গীর ওরফে আব্দুর রহমানের দেহাবশেষ পুনরায় ‘৫০০ বিঘা মাঠ’ কবরস্থানে দাফন করা হয়েছে। প্রশাসনের হস্তক্ষেপে শনিবার বেলা সাড়ে ৩টার দিকে পীর শামীমের প্রতিষ্ঠিত দরবার প্রাঙ্গণের কবর থেকে দেহাবশেষ তুলে নেওয়া হয়। ০৫ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ১ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে নাজিম উল্লাহ (২২) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। ০৪ সেপ্টেম্বর ২০২৬