তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটিচলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি–মার্চ) ব্যাংক খাতে ঋণ বেড়েছে প্রায় ৪ হাজার কোটি টাকা। তবে এই সময়ে খেলাপি বেড়েছে প্রায় ৩১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি, তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৯৫ বারএক দশক আগে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির চাঞ্চল্যকর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ৯৫ বারের মতো পিছিয়েছে। নতুন করে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
ইভি-হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাওদেশের বাজারে ইলেকট্রিক (ইভি) ও হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করতে ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যক্তিগত ঋণের সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
বন্ধ কারখানা সচলে গ্যারান্টি চায় ব্যাংকগুলোদেশের বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালু করার উদ্যোগে অর্থায়নের ক্ষেত্রে সরকার বা বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি দাবি করেছে বাণিজ্যিক ব্যাংকগুলো। রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সভায় ব্যাংকগুলোর কর্মকর্তারা এই দাবি তুলে ধরেন।
মন্দার মধ্যেও ব্যাংকগুলো এত মুনাফা কীভাবে করলদেশের সামগ্রিক অর্থনীতিতে ২০২৫ সালে মন্দাভাব থাকলেও ব্যাংকিং খাতে উল্টো চিত্র। বেসরকারি ব্যাংকগুলো নিট মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে। দেশের ইতিহাসে ব্র্যাক ব্যাংক প্রথমবারের মতো কোনো দেশীয় ব্যাংক হিসেবে ২ হাজার ২৫০ কোটি টাকার নিট মুনাফার রেকর্ড গড়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনজ্বালানির দামের প্রভাবে বাড়তে পারে মূল্যস্ফীতিদেশে বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি তীব্র হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি বলছে, বিশ্ববাজারে ও দেশে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে ঘাটতিতে স্বল্পমেয়াদে মূল্যস্ফীতি বাড়তে পারে।
বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালবাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৫ দশমিক ১৩ বিলিয়ন বা ৩ হাজার ৫১৩ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। আজ বুধবার (২২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্যে এমন চিত্র উঠে এসেছে।
ব্যাংক রেজল্যুশন বিলবড় ধরনের আর্থিক লেনদেন জড়িত: জামায়াতঅন্তর্বর্তী সরকারের সময় জারি করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ বিল আকারে জাতীয় সংসদে পাসের সময় নতুন একটি ধারা যুক্ত করার পেছনে ‘বড় ধরনের অর্থনৈতিক লেনদেন’ জড়িত বলে জানিয়েছে জামায়াতে ইসলামী।
ছেঁড়া-ফাটা নোট না নিলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থাছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ, ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদানে সব তফসিলি ব্যাংকের জন্য বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে।
এপ্রিলের ১১ দিনেই রেমিট্যান্স ১ বিলিয়ন ডলার ছাড়ালএপ্রিলেও প্রবাসী আয়ে শক্তিশালী ধারা লক্ষ্য করা গেছে। প্রথম ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এর মধ্যে শেষ তিন দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।
১০ লাখ টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকরা, তবে অসুস্থ হলেসম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ১০ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এটি শুধু চিকিৎসা ব্যয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংকে লেনদেনের সময় কমলবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার থেকে ব্যাংকে লেনদেনের জন্য বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।