কাস্টমস ও ভ্যাটের বিভিন্ন অঞ্চলের সীমানা পুনর্নির্ধারণকাস্টমস ও ভ্যাট অনুবিভাগের আওতাধীন বিদ্যমান ও নবসৃষ্ট কমিশনারেটগুলোর অধিক্ষেত্রাধীন বিভাগ ও সার্কেলগুলোর সীমানা যৌক্তিকীকরণ এবং এ সংক্রান্ত সৃষ্ট জটিলতা নিরসনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বাড়লজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) তাদের ই-ভ্যাট সিস্টেমে মার্চ মাসের অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে। বর্ধিত সময় অনুযায়ী, করদাতারা আগামী ২৩ এপ্রিল পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।
কাল থেকে ৩৮ ঘণ্টা বন্ধ থাকবে ই-ভ্যাট সেবাজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেম সংস্কারের জন্য শুক্রবার সকাল থেকে দেড় দিনের বেশি বন্ধ থাকবে। সিস্টেম ইন্টিগ্রেশন এবং আপডেট সংক্রান্ত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এনবিআর।
স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০ প্রতিষ্ঠানের ভ্যাট অডিট করবে এনবিআরভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রথমবারের মতো সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে ৬০০টি প্রতিষ্ঠানকে অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ই-ভ্যাট সিস্টেমে নতুনভাবে সংযোজিত ‘অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল’ ব্যবহারের মাধ্যমে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয়
দুদিন বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সব সার্ভিস: এনবিআরজাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-ভ্যাট সিস্টেমের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বপূর্ণ কিছু আপডেটের জন্য আজ ৩০ ও আগামীকাল ৩১ মার্চ সব ধরনের অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। এনবিআরের ই-ভ্যাট ইউনিট থেকে গতকাল রোববার (২৯ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এলপি গ্যাসের ওপর ভ্যাট কমাল সরকারতরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের বাজার স্থিতিশীল রাখা এবং ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে এর ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
জানুয়ারি মাসের ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধিপবিত্র শবে বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং সার্ভার জটিলতার কারণে ২০২৬ সালের জানুয়ারি মাসের অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে।
নতুন সরকার দায়িত্ব নিয়েই চরম অর্থ সংকটে পড়বে১২ ফেব্রুয়ারি দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের অব্যবহিত পরেই একটি নির্বাচিত সরকার রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করবে। এটি কেবল সাংবিধানিক বাধ্যবাধকতা বা ক্ষমতার পালাবদল নয়, বরং জাতীয় ইতিহাসের এক অতি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ।
এনবিআরে বড় রদবদল, সহকারী রাজস্ব কর্মকর্তাদের গণবদলিজাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পৃথক ৬টি আদেশে সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার দুই শতাধিক কর্মকর্তাকে দেশের বিভিন্ন কাস্টমস হাউস ও ভ্যাট কমিশনারেটে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
তিন দফা দাবিতে রাজধানীতে মোবাইল ব্যবসায়ীদের বিক্ষোভবাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চালু করা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার-এনইআইআর ব্যবস্থা তুলে নেওয়া, মোবাইল আমদানিতে ভ্যাট কমানো ও গ্রেপ্তার ব্যবসায়ীদের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
‘অনলাইন ভ্যাট রিফান্ড’ চালু, তাৎক্ষণিক পেলেন ৩ জনকরদাতাদের দীর্ঘদিনের ভোগান্তি ও জটিলতা নিরসনে এক নতুন পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি বলছে, এখন থেকে ভ্যাট রিফান্ড বা ফেরতের টাকা পেতে আর দ্বারে দ্বারে ঘুরতে হবে না; অনলাইনের মাধ্যমে সরাসরি করদাতার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে এই অর্থ।