আরও ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীসিলেটে স্টেডিয়াম পরিদর্শনে গিয়ে বুধবার দুপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাংবাদিকদের জানিয়েছেন, জাতীয় ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা হয়েছে, আরও ৫০০ ক্রীড়াবিদকে ভাতার আওতায় আনা হবে। এই উদ্যোগের ফলে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
কেন বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার কারণ অনুসন্ধানে তদন্তে যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ঠিক কী কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি, কোথায় সিদ্ধান্তগত ব্যর্থতা ছিল এবং ক্রীড়া কূটনীতির ঘাটতি কীভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে—তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।