আনু মুহাম্মদের কলামসীমান্ত-হত্যার রাজনীতি ও কূটনৈতিক দৈন্যসীমান্ত-হত্যা কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বাংলাদেশের সার্বভৌমের ওপর প্রতিনিয়ত আঘাত এবং চরম মানবাধিকার লঙ্ঘন। এই আগ্রাসী আক্রমণ বন্ধ করতে হলে নতজানু কূটনীতির খোলস ছেড়ে বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে।
সীমান্ত হত্যা বন্ধ না হলে লংমার্চের ঘোষণা পাটওয়ারীরসীমান্ত হত্যা বন্ধে সরকার কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে লংমার্চ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সীমান্ত হত্যা বন্ধে সরকারের ভূমিকা কী, প্রশ্ন ইসলামী আন্দোলনেরসীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনায় বিএনপি সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না: রিজভীপ্রতিবেশী রাষ্ট্র ভারতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়তে হলে সহিংসতার মনোভাব ত্যাগ করতে হবে। বারবার সীমান্ত রক্তাক্ত করলে ভালো সম্পর্ক গড়ে ওঠে না।
কাগজে-কলমে ‘জিরো কিলিং’: সীমান্তে কেন থামছে না বাংলাদেশি নিধনঘটনার শুরু গত বছরের ৪ এপ্রিল। গরু চরাতে গিয়ে ঘাস কাটার জন্য আজিজুর আর তাঁর আরও তিন সঙ্গী ঠাকুরগাঁ এলকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস এর জিরো পয়েন্টের কাছে জড়ো হয়েছিলেন। আর সব দিনের মতই সেই সাধারণ একটি দিন আজিজুরের জীবনে ১১ মাসের এক দুঃস্বপ্নে রূপ নেয়। ভারতে বন্দি হওয়া, নির্যাতনের অভিযোগ এবং শেষ পর্যন্ত কফ
ফেলানী হত্যার ১৫ বছর, ঝুলে আছে বিচারওসীমান্তে কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা ফেলানীর নিথর দেহের ছবি নাড়া দিয়েছিল বিশ্ববিবেককে। দেড় দশক পেরিয়ে গেলেও নির্মম সেই হত্যাকাণ্ডের বিচার পায়নি ফেলানীর পরিবার।
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেট সীমান্তে ২ বাংলাদেশি নিহতসিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দুটি স্থানে গুলিতে প্রাণ হারান তারা।
সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি হত্যা: এনসিপির তীব্র নিন্দা ও বিচার দাবিভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশের দুই নাগরিককে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
লালমনিরহাট সীমান্তে গুলিতে যুবক নিহত, লাশ নিয়ে গেছে বিএসএফলালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। পরে সেখান থেকে তাঁর মরদেহ নিয়ে গেছে বিএসএফ।
সীমান্ত হত্যা বন্ধে আপাতত সমাধান নেই: পররাষ্ট্র উপদেষ্টাবিশ্বে একমাত্র বাংলাদেশ-ভারত সীমান্তে যুদ্ধপরিস্থিতি ছাড়াই মানুষকে গুলি করে হত্যা করা হয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে এই সমস্যার আপাতত কোনো সমাধান নেই বলেও মনে করেন তিনি।
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতচুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহিদুল ইসলাম শহিদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (২৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার গয়েশপুর সীমান্তের ৭০ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে।
লালমনিরহাট নিয়ে কেন এতো আলোচনারংপুর বিভাগের সীমান্ত জেলা লালমনিরহাট দীর্ঘদিন শান্ত একটি সীমান্তাঞ্চল হিসেবে পরিচিত। তবে সম্প্রতি সীমান্তের কাছে ‘চিকেনস নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর ঘিরে ভারতের সামরিক প্রস্তুতি ও সীমান্ত উত্তেজনার খবরে এটি আবারও আলোচনায় এসেছে।