‘সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি আদালত অবমাননা’সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে নিযুক্ত করাকে আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, আগামী ৭ জুনের মধ্যে সরকার আপিল না করে সচিবালয় বাতিলের প্রক্রিয়া সম্পন্ন করলে আইনি লড়াই চালিয়ে যাব।
হামে মারা যাওয়া শিশুদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে রুলহামে মারা যাওয়া ৩৪৩ শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুটি পৃথক রিট পিটিশনের শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি রাজিক-আল-জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
হকারদের ফুটপাত বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুলহকারদের রাস্তা ও ফুটপাত বরাদ্দ দেওয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে করা এক রিটের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (১৯ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের বেঞ্চ এই রুল জারি করেন।
তামিমের অ্যাডহক কমিটি বাতিলের রিট শুনানি বৃহস্পতিবারবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে গঠিত অ্যাডহক কমিটি বাতিল ও স্থগিতাদেশ চেয়ে করা রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন ধার্য করেছে হাইকোর্ট।
সুনির্দিষ্ট মামলা ছাড়া খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশসুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে ও হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
১২ মামলায় আইভীর জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেইসিদ্ধিরগঞ্জ থানায় করা পৃথক দুটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর মধ্য দিয়ে মোট ১২টি মামলায় তাঁর জামিন বহাল থাকল, ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না।
ইউনূস সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিটনোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট হয়েছে। রোববার (১৭ মে) প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই বিষয়ে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।
মোবাইল টাওয়ারের বিকিরণে জনস্বাস্থ্যের ক্ষতি খতিয়ে দেখার নির্দেশমোবাইল টাওয়ারের বিকিরণে জনস্বাস্থ্য, পশুপাখি ও পরিবেশের কী ধরনের ক্ষতি হচ্ছে, তা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে গবেষণা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
ঈদযাত্রায় ট্রেনে নারীদের আলাদা বগির নির্দেশ হাইকোর্টেরআসন্ন ঈদুল আজহায় যাত্রীবাহী প্রতিটি ট্রেনে নারী যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি বগি বরাদ্দ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ অবৈধ, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়গর্ভের সন্তান ছেলে না মেয়ে, তা পরীক্ষার মাধ্যমে নির্ধারণ ও প্রকাশ করাকে অবৈধ, বৈষম্যমূলক ও অসাংবিধানিক ঘোষণা করে দেওয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। সোমবার (১১ মে) রায়ের অনুলিপি প্রকাশ হয়।
১১ মামলায় শাকিল-রুপার জামিন, এখনই মিলছে না মুক্তিজুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় ১১ মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তবে দুজনেরই একটি করে মামলায় জামিন না দিয়ে আদালত রুল জারি করেছেন। সে কারণে এখনই তারা কারামুক্ত হতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
হত্যাসহ ১০ মামলায় আইভীর জামিন বহালহত্যাসহ ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো খারিজ করে রোববার (১০ মে) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।