স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর সচিবালয়ের প্রধান ফটক ভেঙে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করার ঘটনাকে কেন্দ্র করে চলছে পাল্টাপাল্টি ধাওয়া। আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা জোরপূর্বক সচিবালয়ের ২ নম্বর ফটকের গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে এই সংঘর্ষের সূত্রপাত হয়।
সচিবালয়ের ভেতরে ঢুকেই শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং সেখানে রাখা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে দিতে সচিবালয়ের বাইরে এসে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সচিবালয়ের বাইরে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। একপর্যায়ে পুলিশ ধাওয়া করে শিক্ষার্থীদের প্রেসক্লাবের দিকে সরিয়ে নিয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে সচিবালয় এলাকায় সংঘর্ষের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে আশপাশের রাস্তাঘাটও বন্ধ হয়ে যায়।

এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর হামলা চালায়। তবে পুলিশের দাবি, সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
শিক্ষার্থীদের এই আন্দোলনের সূচনা হয় মূলত গতকাল সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর। ওই দুর্ঘটনার পরেও এইচএসসি পরীক্ষা স্থগিতের ঘোষণা দিতে শিক্ষা মন্ত্রণালয়ের দীর্ঘসূত্রতার প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামে। তাঁরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ মোট ছয় দফা দাবিতে সচিবালয়ের সামনে আন্দোলনে নামেন।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩০ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪০ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে