স্ট্রিম প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার-সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না। যাঁরা বিচার-সংস্কারবিহীনভাবে নির্বাচন চান, তাঁরাই নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
নির্বাচন কমিশনের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা সংস্কার, বিচার ও নির্বাচন একসঙ্গে চাই। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমরা স্বাধীনতা এনেছি, সংস্কারও আনব। দেশের সার্বভৌমত্ব আমরা রক্ষা করব।’
শুক্রবার (১১ জুলাই) বিকেলে যশোর শহরের জিরো পয়েন্ট মোড়ে এনসিপির এক পথসভায় নাহিদ ইসলাম এসব কথা বলেন। দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লাহ জুয়েলসহ জেলার নেতারা।
নাহিদ ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দাঁড়াতে দেওয়া হয়নি। সব প্রতিষ্ঠান দলীয়করণ করা হয়েছে। আমরা এগুলো আর দলীয়করণ করতে দেব না।’
বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘একটি রাজনৈতিক দল দাবি করে, তাদের দলটি কোটি কোটি মানুষের। এই কোটি কোটি মানুষ আমাদের দেখায়েন না। আমরা ফ্যাসিবাদের আমলে দেখেছি কত মানুষ ছিল তাদের।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দশ জন মানুষ দাঁড়িয়েছিলাম। বিশ্ববিদ্যালয়গুলোতে দশজন, বিশজন, এক শজন মানুষ নিয়েই আন্দোলন গড়ে উঠেছিল। পরে হাজার, লাখো মানুষ আবাবিল পাখির মতো আমাদের সঙ্গে রাজপথে দাঁড়িয়েছে। যদি নৈতিকতার সঙ্গে থাকেন, ইনসাফের সঙ্গে থাকেন তাহলে একজন মানুষ লাখো মানুষের সমান শক্তিশালী হয়ে যান।’
এ সময় যশোর জেলার বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, ‘যশোরের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয়নি। যশোর জেনারেল হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটের পূর্ণাঙ্গ চালু হয়নি। যশোরের মানুষকে খুলনায় যেতে হয় চিকিৎসার জন্য। আমরা চাই যশোরের মানুষ যশোরেই সেবা পাবে।’ এ জেলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘ভবদহ এলাকায় দীর্ঘ দিনের জলাবদ্ধতার ফলে মানুষের ভোগান্তি পোহাচ্ছে। এই সমস্যা দূর করার দায়িত্ব নিতে হবে জাতীয় নাগরিক পার্টির নেতাদের।’
এর আগে শুক্রবার দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত মডেল মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের হয়। পরে শহরের জিরো পয়েন্ট মোড়ে পথসভা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার ব্যানারে একটি বড় মিছিল পথসভায় অংশ নেয়।
এদিকে জুম্মার নামাজের আগে যশোর শহরের একটি হোটেলের কনফারেন্স রুমে একটি মতবিনিময় সভা আয়োজন করে এনসিপির যশোর শাখা। সভায় বক্তাব্য দেন এনসিপি নেতা মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় সদস্য নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারাসহ অন্যরা।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৩ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪২ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে