স্ট্রিম সংবাদদাতা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আরেক শিক্ষক মাসুকা বেগম (৩৮) মারা গেছেন। গতকাল মঙ্গলবার তাঁর মরদেহ গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেলে আগুনে পোড়া মাসুকার নিথর দেহ যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়, তখন কান্নায় ভেঙে পড়েন বাবা সিদ্দিক আহমেদ চৌধুরী। মরদেহের পোড়া গন্ধ আর শোকে ভারী হয়ে উঠে চারপাশ।
মাসুকা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার চিলোকূট গ্রামের সিদ্দিক আহমেদ চৌধুরীর মেয়ে। গতকাল বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে জানাজা শেষে শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
স্থানীয়রা জানান, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট মাসুকা বেগম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে স্নাতক শেষ করে স্নাতকোত্তর সম্পন্ন করেন ঢাকার ইডেন মহিলা কলেজ থেকে। ছাত্রজীবন থেকেই শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ তৈরি হয় তাঁর। বছর দুয়েক আগে যোগ দেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন তিনি।
স্বজনরা জানান, দুর্ঘটনার কিছু সময় আগে স্কুল ছুটি হয়। বিমান বাহিনীর যুদ্ধবিমানটি যখন মাইলস্টোন স্কুলের ভবনে আছড়ে পড়ে, তখন শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষেই ছিলেন মাসুকা। শ্রেণিকক্ষ থেকে বের হওয়ার সময় আগুন ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হন তিনি। এরপর রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাসুকার।
মাসুকার ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, ‘আমরা মাসুকার সহকর্মীদের কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পাই। সে চাইলেই নিরাপদে বের হতে পারত। কিন্তু শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে নিজের জীবন উৎসর্গ করেছে। মৃত্যুর আগে সহকর্মীদের বলে গিয়েছিল, যেন তাঁর বোনের বাড়িতে মরদেহ পৌঁছে দেন। তার ইচ্ছাতেই আমাদের বাড়ির পাশে কবরস্থানে তাঁকে দাফন করেছি।’

.png)

রংপুরে তিস্তার ভাঙন ঠেকাতে কার্যকর উদ্যোগ না থাকার অভিযোগ তুলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। রোববার দুপুর ১টার দিকে নগরীর আলমনগর এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন তারা। পরে ভাঙনকবলিত এলাকায় দ্রুত জিওব্যাগ ফেলার দাবি জানান।
৫ মিনিট আগে
দেশের বাজারে পরিচিত ব্র্যান্ডের টুথপেস্টের চারটির মধ্যে তিনটিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। মোট ১৯ ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৬টি প্রায় ৭৭ শতাংশ নমুনায় মাইক্রোপ্লাস্টিকের কণার উপস্থিতি পেয়েছেন গবেষকরা।
১৮ মিনিট আগে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ৪৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
৩০ মিনিট আগে
হামের উপসর্গে রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৯০ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪২ মিনিট আগে