স্ট্রিম ডেস্ক

রাশিয়ার আমুর অঞ্চলে একটি অ্যান্টনভ এন-২৪ মডেলের পুরোনো বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৪৮ জনের সবাই নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিবৃতিতে আমুর অঞ্চলের গভর্নর ভাসিলি অরলভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি এই ঘটনাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে পুরো অঞ্চলে তিন দিনের শোক ঘোষণা করেছেন।
স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, বিমানটিতে ৪২ জন যাত্রী ও ছয় জন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ছয় শিশু ছিল।
প্রথমে গভর্নরের দপ্তর থেকে ৪৯ আরোহীর মৃত্যুর কথা জানানো হলেও পরে তা সংশোধন করে ৪৮ জন বলা হয়। বিমানটি প্রায় ৫০ বছর পুরোনো ছিল বলে জানা গেছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
রাশিয়ার পূর্ব দিকের তিন্দা শহরে যাওয়ার পথে রাডারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। পরে এক পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি।
দুর্ঘটনার পর বিমানটির ধ্বংসাবশেষ একটি ঘন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায়, সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিন্দা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দক্ষিণে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি অবতরণের জন্য দুবার চেষ্টা করেছিল। দ্বিতীয়বার অবতরণের চেষ্টার পর এটি রাডার থেকে একেবারে হারিয়ে যায়।

.png)

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জনে। শনিবার (১৫ আগস্ট) ভোরে ভূমিকম্পের পর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। বিভিন্ন এলাকায় এক মিটারের কম উচ্চতার সুনামি ঢেউ রেকর্ড করা হয়। খবর রয়টার্স
৪ ঘণ্টা আগে-ba9dc7.jpg)
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পাঁচ বছরে বদলে গেছে নারী ও মেয়েদের জীবন। শিক্ষা, চাকরি, স্বাস্থ্যসেবা ও চলাফেরাসহ নানা ক্ষেত্রে তাঁদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ইউনেস্কোর হিসাবে, বর্তমানে দেশটির প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষার বাইরে রয়েছে।
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ শেষে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ‘ভূখণ্ড’ হিসেবে ঘোষণার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৪ আগস্ট) নিউইয়র্কে মধ্যবর্তী নির্বাচনে দলীয় প্রচার সভায় এ কথা বলেন তিনি। ট্রাম্প বলেন, ‘যুদ্ধে ইরান শোচনীয়ভাবে পরাজিত হচ্ছে। যুদ্ধ শেষ হওয়ার পর আমরা আনুষ্ঠানিকভাব
৮ ঘণ্টা আগে
চৌর্যবৃত্তির অভিযোগে পদত্যাগের এক সপ্তাহের মাথায় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সাবেক অধ্যাপক জেসন আরডের মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে দক্ষিণ লন্ডনের ব্যাটারসি এলাকার নিজ বাসা থেকে ৪১ বছর বয়সী জেসনের মরদেহ উদ্ধার করে লন্ডনের অ্যাম্বুলেন্স সার্ভিস। মেট্রোপলিটন
১০ ঘণ্টা আগে