স্ট্রিম ডেস্ক

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার অংশ হিসেবে আরও ১২টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (২৬ জুলাই) বিকাল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদের বরাতে সংবাদমাধ্যম ইউএনবি এ তথ্য জানিয়েছে।
গত সোমবার (২১ জুলাই) উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত ঘটনা এবং এর প্রতিক্রিয়ায় সচিবালয় ও উত্তরায় বিক্ষোভের পাশাপাশি দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে আয়োজিত এ বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন—জাতীয় গণফ্রন্টের আমিনুল হক টিপু বিশ্বাস, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের ববি হাজ্জাজ, ইসলামী ঐক্যজোটের মুফতি সাখাওয়াত হোসেন রাজি, ভাসানী জনশক্তি পার্টির রফিকুল ইসলাম বাবুল, জাতীয় পার্টি (জাফর) ও ১২ দলীয় জোটের মোস্তফা জামাল হায়দার, নিজাম-ই-ইসলাম পার্টির মাওলানা আব্দুল মজিদ আতহারি, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা ইউসুফ আশরাফ, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ জাসদের ড. মোস্তাক হোসেন, বাসদের (মার্কসবাদী) মাসুদ রানা, জমিয়তে উলামায়ে ইসলামের মনজুরুল ইসলাম আফেন্দি ও বাংলাদেশ লেবার পার্টির ড. মোস্তাফিজুর রহমান ইরান।
বৈঠক শেষে হেফাজতে ইসলামের কিছু নেতার সঙ্গেও প্রধান উপদেষ্টার আলোচনায় বসার কথা রয়েছে বলে জানান সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ।
গত মঙ্গলবার (২২ জুলাই) বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার অংশ হিসেবে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ নতুন সংলাপ শুরু করেন।
পরের দিন (২৩ জুলাই) মুহাম্মদ ইউনূস আরও ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে গণসংহতি আন্দোলন, এবি পার্টি, নাগরিক ঐক্য, গণঅধিকার পরিষদ, এলডিপি, খেলাফত মজলিস, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, জাসদ ও সিপিবির নেতারা উপস্থিত ছিলেন।

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
৭ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে