আলোচনা শেষ হবে ৩১ জুলাইয়ের মধ্যে, ১০ বিষয়ে ঐকমত্য, ৭টি অসমাপ্ত, ৩টি এখনো আলোচনায় আসেনি।
স্ট্রিম প্রতিবেদক

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের জুলাই সনদের প্রাথমিক খসড়া আগামীকাল সোমবারের (২৮ জুলাই) মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
আজ রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনের সূচনা বক্তব্যে আলী রীয়াজ বলেন, ‘আমাদের লক্ষ্য একটি জাতীয় সনদে স্বাক্ষর। কমিশন এরই মধ্যে প্রাথমিক খসড়া তৈরি করেছে। দলগুলোর মতামতের ভিত্তিতে সেটি চূড়ান্ত করা হবে।’
আলী রীয়াজ আরও জানান, প্রাথমিক খসড়াটি নিয়ে সংলাপে সরাসরি আলোচনা করা হবে না। তবে যদি কোনো বড় ধরনের মৌলিক আপত্তি আসে, তাহলে সেটি আলোচনায় আনা হবে।
আলী রীয়াজ আরও বলেন, ‘আপনাদের পক্ষ থেকে মতামত দিলে তা সন্নিবেশিত করে একটি পূর্ণাঙ্গ খসড়া তৈরি করা হবে। প্রাথমিক সনদে একটি ভূমিকা ও পটভূমি থাকবে, থাকবে প্রতিশ্রুতির একটি অধ্যায়ও।’
সনদে স্বাক্ষরের জন্য সংলাপের মধ্যেই একটি নির্দিষ্ট দিন বরাদ্দ করা হবে।
সোমবারের মধ্যে খসড়া পাঠানোর ঘোষণা দিয়ে আলী রীয়াজ বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যে পৌঁছেছি। ৭টি বিষয়ের আলোচনা অসমাপ্ত রয়েছে এবং ৩টি বিষয়ে এখনো আলোচনা শুরু হয়নি। আশা করছি, ৩১ জুলাইয়ের মধ্যে আমরা সব আলোচনা সম্পন্ন করতে পারব।’
সাম্প্রতিক রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচনী বিতর্ক এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আস্থার সংকটের প্রেক্ষিতে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার জন্য গঠিত হয় এই কমিশন। উদ্দেশ্য, সম্মিলিত জুলাই সনদের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে একটি মৌলিক নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ করা।
এই সনদে নির্বাচন, গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, সহনশীলতা ও অংশগ্রহণমূলক রাজনীতির মতো মৌলিক বিষয়ের ওপর ন্যূনতম রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।
কমিশনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চলমান সংলাপে সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। দলগুলোর মতামতের ভিত্তিতে আগামী সপ্তাহে চূড়ান্ত সনদ প্রকাশ এবং তাতে স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হবে বলেও বৈঠকে আভাস দেওয়া হয়।

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ক্রমশ বিঘ্নিত হচ্ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ থেকে অতিরিক্ত ডিজেল দেওয়ার অনুরোধ পেয়েছে ভারত। এখন সেই অনুরোধ বিবেচনা করছে দেশটি। তবে তার আগে নিজেদের চাহিদা এবং শোধনাগারের ক্ষমতা খতিয়ে দেখবে ভারত।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি হওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ‘স্বাধীনতার ঘোষক’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় আওয়ামী লীগ সরকারকে ‘ফ্যাসিস্ট’আখ্যা দেন তিনি।
৫ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানে ‘পুলিশ হত্যা’র অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ ৪২ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
৬ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য একগুচ্ছ নিরাপত্তা পরামর্শ দিয়েছে পুলিশ। সড়ক, রেল ও নৌপথের যাত্রী এবং চালকদের প্রতি নিরাপত্তা দির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।
৬ ঘণ্টা আগে