স্ট্রিম প্রতিবেদক

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আজ (সোমবার) দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরায় মাইলস্টোন কলেজ এলাকায় এটি বিধ্বস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে মাইলস্টোন কলেজের অন্তত দুইজন শিশুশিক্ষার্থী নিহত হয়েছেন বলে জানা গেছে।
মাইলস্টোন কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভির মাহমুদ শুভ স্ট্রিমকে বলেন, আমাদের তখন ক্লাস চলছিল। হঠাৎ করে বিকট শব্দ হয়। আমরা ভেবেছিলাম শব্দটা বোধহয় আমাদের ভবনে হয়েছে। দ্রুত ক্লাসরুম থেকে বের হয়ে দেখি, পাশের বিল্ডিং থেকে ধোঁয়া উড়ছে। পাশেই সেনাবাহিনীর ক্যাম্প ছিল। তারা দ্রুত ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। জানাল গ্রিল কেটে অনেককেই উদ্ধার করেন।
শুভ আরও বলেন, আমাদের এক বিল্ডিং পরের বিল্ডিংয়ে বিমানটি বিধ্বস্ত হয়। ওই ভবনে স্কুলের শিক্ষার্থীদের ক্লাস হয়। ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের শিক্ষার্থীদের ক্লাস হয় সেখানে।
শুভ বলেন, সেনাবাহিনীর পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন। পরিস্থিতি খুবই খারাপ। যে বিল্ডিংয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেখানে ২০০ থেকে ৩০০ শিক্ষার্থী ছিল। আর যেসব ক্লাসরুম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোতে মনে হয় না কেউ বেঁচে আছে।
এরই মধ্যে বিধ্বস্ত বিমানটির পাইলটের পরিচয় পাওয়া গেছে। সাবেক এক সামরিক কর্মকর্তা স্ট্রিমকে জানান, পাইলটের নাম তৌকির। তিনি ফ্লাইট ল্যাফটেন্যান্ট পদমর্যাদার ছিলেন। এটি ছিল তাঁর প্রথম ফ্লাইট।
ওই কর্মকর্তা আরও জানান, তৌকিরের পুরো শরীর পুড়ে গিয়েছে। তাঁকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ আইএসপিআর জানিয়েছে, চিকিৎসারত অবস্থায় তৌকির মারা গিয়েছেন।
এদিকে মাইলস্টোন কলেজের ভাইস প্রিন্সিপাল ও পরিচালক (প্রশাসন) মাসুদ আলম স্ট্রিমকে বলেন, ‘বর্তমানে আর্মি ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। আমাদের স্কুলের অনেকে আহত হয়েছে।’
মাসুদ আলম জানান, প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল ভবনের ওপরে বিধ্বস্ত হয়েছে। স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, কর্মীসহ প্রায় ৫০ জন আহত হয়েছে। আহতদের সবাইকে উদ্ধার করে আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বার্তা সংস্থা ইউএনবিকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে।
এ ছাড়া ফায়ার সার্ভিস ইউএনবিকে জানিয়েছে, উত্তরার মাইলস্টোন কলেজে একটি প্রশিক্ষণ বিমান ১টা ১৮ মিনিটে বিধ্বস্ত হয়েছে। এখন সেখানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে।

পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করে সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন এসএসসি পরীক্ষার্থী তহমিনা আক্তার (১৭)। এ জন্য তাঁকে সম্মাননা দিয়েছেন পিরোজপুর জেলা প্রশাসন।
২ ঘণ্টা আগে
যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০০ গ্রাম স্বর্ণ (গোল্ড পেস্ট) ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী আমিন আহমেদ (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১১ ঘণ্টা আগে
দেশের চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য বড় হাসপাতালে ১০ জন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
১১ ঘণ্টা আগে
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমাতে সরকারের নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের ভার্চ্যুয়াল শুনানির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে জ্বালানি ব্যবহারের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে