স্ট্রিম প্রতিবেদক

প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশি প্রহরায় মাইলস্টোন স্কুল এবং কলেজ ত্যাগ করলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে তাঁদের আবার উত্তরা উত্তর মেট্রোস্টেশনের সামনে অবরুদ্ধ করে বিক্ষুব্ধ জনতা।
বিকেল চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপদেষ্টারা সেখানেই অবরুদ্ধ আছেন। তাঁদের নিরাপত্তা দিতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দুুর্ঘটনাস্থলে যান তাঁরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা তাঁদের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। এ সময় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। দুই উপদেষ্টা ও প্রেস সচিব বাধ্য হন বিদ্যালয়ের ভেতরে আশ্রয় নিতে।
এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শিক্ষার্থী ও পুলিশসহ কয়েকজনের হতাহতের খবর পাওয়া যায়। পরে মাইলস্টোন স্কুল এবং কলেজ প্রাঙ্গণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
ছয় দফা দাবিতে আজ সকাল থেকেই মাইলস্টোন স্কুল এবং কলেজে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। তাঁদের দাবিগুলো হলো–
১. দুর্ঘটনায় নিহতদের সঠিক নাম ও পরিচয় অবিলম্বে প্রকাশ করতে হবে।
২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।
৩. ঘটনাস্থলে শিক্ষকদের গায়ে সেনা সদস্যদের ‘হাত তোলার’ অভিযোগে প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।
৫. বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।
৬. বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণকেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বিবৃতিতে এই ছয়টি দাবিই মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। বলা হয়, ‘রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শিক্ষার্থীদের ছয়টি দাবির প্রত্যেকটিই যৌক্তিক বলে মনে করে অন্তর্বর্তীকালীন সরকার।’
বিবৃতিতে আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের কথাও জানানো হয়।
শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর বেলা পৌনে একটার দিকে সকল দাবি মানার ঘোষণা দেন আসিফ নজরুলও। তিনি বলেন, আহত-নিহতদের জন্য একটি তথ্যকেন্দ্র খোলা হবে, সেনাবাহিনী দ্বারা মারধোরের ঘটনায় দুঃখপ্রকাশ ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য সেনা কর্তৃপক্ষকে অবহিত করা হবে, জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান না চালানোর ব্যাপারে বিমানবাহিনীকে নির্দেশনা দেওয়া হবে।

আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় সাড়ে তিন লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ সব কথা বলেন।
২০ মিনিট আগে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ এ মন্তব্য করেন।
২৭ মিনিট আগে
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জন্য ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আগের অর্থবছরে এ খাতে বরাদ্দ ছিল ১৬ হাজার ৯৫২ কোটি টাকা।
৩১ মিনিট আগে
দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকা বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বা ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে ১৭৮তম পূর্ণকমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
৩৪ মিনিট আগে