স্ট্রিম প্রতিবেদক

নিবন্ধন স্থগিত থাকা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’ অবশেষে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে।
আজ বুধবার (১৬ জুলাই) সকাল থেকে ইসির ওয়েবসাইটে ঢুকে আর দেখা যাচ্ছে না ‘নৌকা প্রতীক’। পাশাপাশি দলটির নামের পাশে থাকা নিবন্ধন নম্বর, প্রতীকের ছবি ও নামের তথ্যও মুছে দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই প্রতীকটি সরিয়ে ফেলা হয়েছে।
এর আগের দিন মঙ্গলবার (১৫ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিশপ্ত “নৌকা” মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এই গণ-অভ্যুত্থানকে আপনারা জাস্ট বৃদ্ধাঙ্গুলি দেখালেন। কাদের এজেন্ডা বাস্তবায়ন করতে এবং কাদেরকে দেয়ার জন্য এই মার্কা রাখছেন আপনারা?’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আরও লেখেন, ‘পরাজিতদের স্বপ্নের রিফাইন্ড আওয়ামী লীগকে তাদের মার্কা ফিরিয়ে দিতে চান? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে নির্বাচন কমিশনের প্রতি প্রশ্ন রইল।’
এর আগে ১৩ জুলাই নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এক ব্রিফিংয়ে জানিয়েছিলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও আপাতত নৌকা প্রতীক নির্বাচনী তালিকা থেকে সরানো হচ্ছে না। তবে সেই অবস্থান থেকে সরে এসে প্রতীকটি এবার ওয়েবসাইট থেকেও মুছে ফেলল ইসি।
উল্লেখ্য, সামনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন চলতি জুলাইয়ে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা’ সংশোধনের কাজ শুরু করে। এতে ১১৫টি নির্বাচনী প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালার খসড়া ইতিমধ্যে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খসড়ায় আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার নামও অন্তর্ভুক্ত ছিল। যা নিয়েই সামাজিক ও রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় নেয়। হাসিনা সরকারের পতনের ৯ মাস পর ২০২৫ সালের ১২ মে অন্তর্বর্তী সরকার বাংলাদেশ আওয়ামী লীগ এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে।
সরকারি গেজেটে বলা হয়, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দমনমূলক নীতি এবং গণহত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে উত্থাপিত প্রমাণের ভিত্তিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হলো।’
এরই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন একই দিন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে ওয়েবসাইটে কিছুদিন ধরে নৌকা প্রতীক বহাল থাকায় বিতর্ক দেখা দেয়।

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে