স্ট্রিম ডেস্ক

বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ জন্য বাংলাদেশ সরকার ও জাতিসংঘের মানবাধিকার অফিসের মধ্যে একটি তিন বছর মেয়াদি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চলতি সপ্তাহে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে জেনেভার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর।
এতে স্বাক্ষর করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এবং বাংলাদেশ সরকারের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
বাংলাদেশে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষায় সহায়তা দেবে নতুন এই মিশন। সরকারের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে তারা। একই সঙ্গে, সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের ক্ষমতায়নে সহায়ক কার্যক্রম গ্রহণ করবে।
গত বছরের আগস্ট মাস থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সম্পৃক্ততা বেড়েছে। মানবাধিকার সংস্কারে ভূমিকা রাখার পাশাপাশি দেশব্যাপী গণআন্দোলনের বিরুদ্ধে প্রাণঘাতী দমন-পীড়নের বিষয়ে বিস্তৃত তদন্ত পরিচালনায় বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে এই কার্যালয়।
মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, ‘এই সমঝোতা স্মারক স্বাক্ষর মানবাধিকারকে দেশের সংস্কার প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে ধারণ করার অঙ্গীকার প্রতিষ্ঠার পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।’
তিনি আরও বলেন, ‘এই চুক্তির মাধ্যমে অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশগুলো বাস্তবায়নে আমাদের কার্যালয় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি এ দেশের সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীজনের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগও তৈরি হবে। এতে করে তারা মৌলিক সংস্কার প্রক্রিয়ায় আমাদের দক্ষতা ও সহায়তা কাজে লাগতে পারবে।’

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৩ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৪৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে