স্ট্রিম সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় মাছ শিকারের সময় তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৭ জুলাই) মাঝরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক বিওপির হরিপুর এলাকা থেকে তাঁদের নিয়ে যায়।
বিএসএফ যাঁদের তুলে নিয়ে গেছে তাঁরা হলেন সোহাগ মিয়া (২৩), মাসুক আলী মন্টুরি (২০) ও সিপার আহমদ (২২)। তাঁরা উপজেলার শরীফপুর ইউনিয়নের বাসিন্দা।
ওই ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কুলাউড়া সীমান্তের শরীফপুর ইউনিয়নের হরিপুর এলাকায় মাছ ধরতে যান সোহাগ, মাসুক ও সিপার। এ সময় বিএসএফ সদস্যরা এসে তাঁদের ধরে নিয়ে যান।
মাসুক আলীর ভাই ময়নুল মিয়া বলেন, ‘রাতে তিনজন বাংলাদেশ সীমান্তের ভেতরে মাছ শিকার করার সময় ১৫-২০ জন বিএসএফ এসে তাঁদের ধরে নিয়ে যায়। পরে ভারত থেকে আমার ভাই জানায়, তাদের সেখানের থানায় রাখা হয়েছে। আমরা বিষয়টি বিজিবির শরীফপুর ক্যাম্পকে জানিয়েছি। তারা বলেছেন, বিষয়টি দেখছেন।’
শরীফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হারুন মিয়া বলেন, ‘আমি শুনেছি, রাতে তাঁরা মাছ শিকার করতে গিয়েছিল। পরে তাঁদের বিএসএফ এসে ধরে নিয়ে গেছে।’
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘তিন বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তবে শুক্রবার সারা দিন এ ধরনের কোনো অভিযোগ পাইনি। তাঁদের পরিবারের কেউই আসেনি। ভারতের বিএসএফও কোনো কিছু জানায়নি।’

.png)

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আইনুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকায় এ ঘটনা ঘটে। সংসদ সদস্যর ওপর হামলার ঘটনার প্রতিবাদে রায়গঞ্জের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ঘটনার পর এমপির সঙ্গে থাকা ফয়স
১০ মিনিট আগে
মহেশখালীর দুটি ভাসমান টার্মিনাল সচল হওয়ার পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। পেট্রোবাংলার দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় গ্যাস মিলেছে দৈনিক ২৪৪ কোটি ৩০ লাখ ঘনফুট।
১ ঘণ্টা আগে
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে