স্ট্রিম প্রতিবেদক

সিলেটের সাদাপাথর লুটকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গতকাল মঙ্গলবার (২৬ আগস্ট) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটের ‘সাদাপাথর লুটপাটের ঘটনা গণমাধ্যমে প্রাশিত হওয়ার পর বিভিন্ন গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ মোতাবেক অনুসন্ধান শুরু করেছে।’
বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে প্রায় ৫০ জনের তথ্য পাওয়া গেছে। পরিবেশগত অপরাধ সংঘটন করে এরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সাদাপাথর লুটপাটের ঘটনা ঘটিয়েছেন। তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথর থেকে নৌকা বোঝাই করে পাথর তুলে নেওয়া হয়েছে। পর্যটনকেন্দ্রটির প্রধান আকর্ষণ পাথর হাওয়া করে দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে সরব হন।
২০২০ সাল থেকে সিলেটে পাথর তোলায় নিষেধাজ্ঞা দেয় সরকার। নিষিদ্ধ হওয়ার আগে থেকেই সিলেটের এই পাথর সারা দেশে সরবরাহ হয়ে আসছে। ভবন, সড়ক ও সেতু—সব ধরনের নির্মাণেই রয়েছে পাথরের চাহিদা।
তবে গত বছরের ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে শুরু হয়েছে পাথর লুটপাট। এ নিয়ে সংবাদপত্রে বিভিন্ন সময় প্রতিবেদন প্রকাশ হলেও পাথর তোলা ঠেকানো যায়নি। এমনকি গত ২৬ জুলাই অসহায়ত্ব প্রকাশ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আগের চার বছর জাফলং-এ পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন আমি উপদেষ্টা হয়েও পারলাম না।’

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১১ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৭ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে