স্ট্রিম প্রতিবেদক

প্রবাসী এবং দেশের তিন শ্রেণির ভোটারদের পোস্টাল ব্যালটে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমা আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, পোস্টাল ব্যালটে নিবন্ধনের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। কিন্তু নির্বাচন কর্মকর্তারা এখনো নিবন্ধন প্রক্রিয়া শেষ করতে পারেননি। এ ছাড়া অনেক প্রবাসী সময় বাড়ানোর আবেদন করেছেন। তাই প্রবাসী এবং দেশের সবার জন্য সময় বাড়ানো হয়েছে। এরপর আর সময় বাড়ানো সম্ভব নয়।
নির্বাচন কমিশনের ওসিভি পোর্টালের তথ্য অনুযায়ী, আজ বিকেল সোয়া চারটা পর্যন্ত মোট ১০ লাখ ৫৩ হাজার ১৫৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ২১ হাজার ৫১৫ জন এবং নারী ১ লাখ ৩০ হাজার ৪৭৬ জন।
দেশের ভেতরে সরকারি কর্মকর্তা, নির্বাচনী কর্মকর্তা এবং জেলখানায় থাকা হাজতি ও কয়েদি—এই তিন শ্রেণিতে নিবন্ধন করেছেন ৪ লাখ ২৮ হাজার ৫৬৪ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লাখ ৫১ হাজার ৬৮৪ জন, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ৬৬ হাজার ৫০৪ জন, আনসার-ভিডিপি সদস্য ৫ হাজার ৩৪৭ জন এবং কারাবন্দী ৫ হাজার ২৯ জন।
অন্যদিকে প্রবাসীদের মধ্যে এখন পর্যন্ত সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৮৭ হাজার ৬৯৮ জন নিবন্ধন করেছেন। এ ছাড়া কাতার থেকে ৬৬ হাজার ৩৩৫ জন, মালয়েশিয়া থেকে ৫৭ হাজার ৮২ জন, ওমান থেকে ৪৭ হাজার ৭৩৬ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ৩১ হাজার ৪১১ জন নিবন্ধন করেছেন।
উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোটদান প্রক্রিয়া চালু করেছে নির্বাচন কমিশন।

.png)

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
৪ মিনিট আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
৩৪ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে