নতুন সময়ের ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’– এর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাকারের কবলে পড়েছে।
স্ট্রিম প্রতিবেদক

নতুন সময়ের ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা স্ট্রিম’– এর সব ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ হ্যাকারের কবলে পড়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) পেজগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৩৭৬) করেছে স্ট্রিম কর্তৃপক্ষ।
বর্তমানে ঢাকা স্ট্রিমের সব মেটা অ্যাসেট তথা— ‘ঢাকা স্ট্রিম’, ‘বাংলা স্ট্রিম’, ‘স্ট্রিম পিক’, ‘পপ স্ট্রিম’ ‘ঢাকা স্ট্রিম নিউজ’সহ সব ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ (ডিএস), বিএস হ্যাকারের নিয়ন্ত্রণে রয়েছে। তাছাড়া, পরে ঢাকা স্ট্রিমের নতুন ফেসবুক পেজ ‘দ্য স্ট্রিম’-ও হ্যাকারের কবলে পড়ে।
ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ হ্যাকারের দখলে থাকা পেজগুলো থেকে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের সম্মানহানি ও বিভ্রান্তি ছড়ানোর আশঙ্কা করছেন। আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। গণতান্ত্রিক অভিযাত্রার এই নির্বাচনকে কেন্দ্র করে স্ট্রিমের হ্যাকড ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজগুলো থেকে ভুয়া কিংবা অপতথ্য ছড়ানো হতে পারে।
কলাবাগান থানা-পুলিশ জিডি নথিভুক্ত করে বিষয়টি তদন্তের জন্য এসআই নোমান উদ্দিন বিপুলকে দায়িত্ব দিয়েছে।
জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি প্রথমে ‘উমেশ সিং (Umesh Singh)’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেজগুলোর ‘সুপার অ্যাডমিন অ্যাকসেস’ নেয়। অ্যাকাউন্টির ব্যবহারকারীর বর্তমান অবস্থান ভারতের পশ্চিমবঙ্গে।
হ্যাকাররা ‘ঢাকা স্ট্রিম’– এর মেটা বিজনেস স্যুটের সুপার অ্যাডমিন অ্যাকসেস (সর্বোচ্চ নিয়ন্ত্রণ) নিয়ে পেজ ও বিজনেস স্যুইট থেকে প্রতিষ্ঠানের সুপার অ্যাডমিনদের সরিয়ে দেয়। তখন তারা এসব পেজের ৯ মডারেটর ও এডিটরের আংশিক নিয়ন্ত্রণ রেখেছিল। কিন্তু মঙ্গলবার মডারেটর ও এডিটরদেরও সরিয়ে দিয়েছে। যদিও এখন পর্যন্ত পেজগুলোতে হ্যাকারদের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

.png)

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১১ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৩ ঘণ্টা আগে
মসজিদ, পাশেই ধানখেত। মসজিদের আঙিনায় জাতীয় পতাকার সঙ্গে উড়ছে বিএনপির পতাকা। সেখানেই খুপড়ি ঘরে বসবাস রাজীব শাহের। খোদ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বুকে তিনি সাম্রাজ্য গড়ে নাম দিয়েছেন ‘নবাবপাড়া’।
১৪ ঘণ্টা আগে