স্ট্রিম প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। দিল্লির বাংলাদেশ হাইকমিশনের বাইরে বিক্ষোভ ও হুমকি প্রদর্শন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠীর ভাঙচুরের ঘটনায় উদ্বেগ জানাতে তাঁকে তলব করা হয়েছে। এ নিয়ে গত ১০ দিনে প্রণয় ভার্মাকে দ্বিতীয়বার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হলো।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত শনিবার (২০ ডিসেম্বর) নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও বাসভবনের সীমানার বাইরে দুঃখজনক ঘটনা ঘটে। এ ছাড়া সোমবার (২২ ডিসেম্বর) শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে বিভিন্ন চরমপন্থী গোষ্ঠী ভাঙচুর চালায়। এসব ঘটনায় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকারের গভীর উদ্বেগ জানানো হয়েছে।
একই সঙ্গে ভারতে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রাঙ্গণের বাইরে সংঘটিত সহিংস বিক্ষোভ নিয়েও বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ কূটনৈতিক স্থাপনাগুলোর ওপর পরিকল্পিত সহিংসতা বা ভীতি প্রদর্শনের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানায়। এসব ঘটনা কেবল কূটনৈতিক কর্মীদের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে না, বরং পারস্পরিক সম্মান, শান্তি ও সহনশীলতার মূল্যবোধকেও ক্ষুণ্ণ করে।
বাংলাদেশ সরকার এসব ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ভারতে বাংলাদেশের কূটনৈতিক মিশন ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকার আশা করে, ভারত সরকার তার আন্তর্জাতিক ও কূটনৈতিক বাধ্যবাধকতা অনুযায়ী অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেবে। এর মাধ্যমে কূটনৈতিক কর্মী ও স্থাপনাগুলোর মর্যাদা ও নিরাপত্তা সুরক্ষিত থাকবে।
অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন ঘটনায় এ নিয়ে অন্তত ছয়বার তলব করা হলো প্রতিবেশী দেশটির রাষ্ট্রদূতকে।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে