স্ট্রিম প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের স্বামী অধ্যাপক আবু সুফিয়ানের ‘বীর প্রতীক’ খেতাব বাতিল করেছে সরকার। মিথ্যা তথ্যের ভিত্তিতে নেওয়া এই খেতাব বাতিলের বিষয়ে সোমবার (২৯ ডিসেম্বর) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২০ সালে আবু সুফিয়ানের নামে বেসামরিক মুক্তিযোদ্ধা হিসেবে গেজেট প্রকাশিত হয়। পরবর্তীতে মন্নুজান সুফিয়ান তাঁর স্বামীর নামের শেষে ‘বীর প্রতীক’ যুক্ত করতে একটি ডিও লেটার দেন। সেখানে তিনি তাঁর স্বামী মুক্তিযুদ্ধে এই খেতাবে ভূষিত হয়েছেন মর্মে মিথ্যা তথ্য প্রদান করেন।
ওই ডিও লেটারে আরও দাবি করা হয়, আবু সুফিয়ান যুদ্ধকালীন শরণার্থীদের সংবাদ সংগ্রহ করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পাঠ করতেন। এই তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের ১৫ জুন তাঁর নামের শেষে বীর প্রতীক যুক্ত করে নতুন গেজেট প্রকাশ করা হয়েছিল।
সম্প্রতি বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তদন্ত শুরু করে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ১০২তম সভায় যাচাই-বাছাইয়ের পর খেতাবটি ভুয়া প্রমাণিত হওয়ায় তা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি রেকর্ড অনুযায়ী, ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য ৪৭৬ জন মুক্তিযোদ্ধাকে বিভিন্ন খেতাবে ভূষিত করা হয়েছিল। ওই তালিকায় অধ্যাপক আবু সুফিয়ানের নাম নেই। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত ওই গেজেটের বাইরে নতুন করে কাউকে বীরত্বসূচক খেতাব দেওয়ার কোনো সুযোগ নেই বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে