স্ট্রিম প্রতিবেদক

দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর এক আবেগঘন পরিবেশে তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে প্রথম ফুলের মালা পরিয়ে বরণ করে নেন সৈয়দা ইকবাল মান্দ বানু।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের পর প্রথমে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপরই তাঁর শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু জামাতাকে ফুলের মালা পরিয়ে দেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলের জ্যেষ্ঠ নেতারা।
রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের (এম এ খান) স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু। এই দম্পতির মেয়ে ডা. জুবাইদার (ঝুনু) সঙ্গে বিবাহবন্ধনে আবব্ধ হন তারেক রহমান। এম এ খান ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক যোগাযোগ উপদেষ্টা, সাবেক কৃষিমন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বরণ করা এই বর্ষীয়ান নারী ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন। তাঁর প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুরভি’র মাধ্যমে পরিচিতি পান তিনি। দেশের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশু–কিশোরদের সুশিক্ষিত ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি মাত্র একজন ছাত্রী নিয়ে তিনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সুরভির তথ্যমতে, গত ৪৬ বছরে এই সংগঠনের মাধ্যমে প্রায় ২৮ লাখ শিশু-কিশোর শিক্ষার আলো পেয়েছে।
সমাজসেবায় অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে তাঁকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয়।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ‘গুণীজন সম্মাননা-২০২৫’ পান সৈয়দা ইকবাল মান্দ বানু। রাজধানীর ধানমন্ডি খেলার মাঠে ধানমন্ডি সোসাইটি আয়োজিত ‘বিজয় মেলা ও সাংস্কৃতিক উৎসব’-এ তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
সৈয়দা ইকবাল মান্দ বানুর লেখা ‘ঝরাপাতা’ নামে একটি কবিতার বই রয়েছে। সমাজের অগণিত অবহেলিত শিশু–কিশোর, যারা ঝরাপাতার মতো অনাদরে বেড়ে ওঠে, তাদের সঠিক পথ দেখিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলাই তাঁর জীবনের লক্ষ্য বলে বিভিন্ন সময় উল্লেখ করেছেন তিনি।

.png)

সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার সাতজন প্রবাসীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
গত ৫ আগস্ট উদ্বোধন হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে বিজ্ঞপ্তি দিয়েও এখনো নিয়োগ দেওয়া হয়নি কোনো কর্মকর্তা-কর্মচারী। ফলে ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবী) আর অতিরিক্ত দায়িত্বে আসা লোক দিয়ে চলছে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানটি।
৩ ঘণ্টা আগে
সর্বশেষ সিনেট অধিবেশন হয়েছে ১০ বছর আগে। এরপর সরকার পতনসহ বিশ্ববিদ্যালয়ের ভেতরে–বাইরে নানা পরিবর্তন ঘটে গেছে। গত বছরের শেষদিকে দীর্ঘ অচলায়তন ভেঙ্গে ছাত্র সংসদের নির্বাচনও হয়েছে। কিন্তু সিনেট অধিবেশন হয়নি, হওয়ার কোন লক্ষণও দেখছেন না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
৪ ঘণ্টা আগে
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে দুই পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
৫ ঘণ্টা আগে