স্ট্রিম প্রতিবেদক

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। নতুন বছরের প্রথম দিনে কার্যকর হওয়া দামে চার ধরনের জ্বালানি তেলের প্রতি লিটারে ২ টাকা করে কমানো হয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুতে এসব জ্বালানির লিটারে ২ টাকা করেই দাম বেড়েছিল।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১০৪ টাকা থেকে কমিয়ে ১০২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পেট্রোলের দাম প্রতি লিটারে ১২০ থেকে কমিয়ে ১১৮ টাকা এবং অকটেন ১২৪ থেকে কমিয়ে ১২২ টাকা করা হয়েছে। কেরোসিনের দামও ২ টাকা কমিয়ে ১১৪ টাকা করা হয়েছে। এ দাম আজ বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে।
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালের মার্চ থেকে স্বয়ংক্রিয়ভাবে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সেই হিসেবে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়।

.png)
-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
৩৫ মিনিট আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
১ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
২ ঘণ্টা আগে