স্ট্রিম সংবাদদাতা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভুল স্বীকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বিগত ১৭ মাসেও আওয়ামী লীগ গণহত্যার জন্য ভুল স্বীকার করেনি। এখন মনোনয়নপত্র নেওয়ার প্রক্রিয়া শেষ। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও জনগণ গ্রহণ করবে না।
শুক্রবার (২ জানুয়ারি) মাগুরা শহরের নতুন বাজার নিজনান্দুয়ালী এলাকার গৌর গোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন শফিকুল আলম।
তিনি বলেন, ‘রাজনীতিতে টিকে থাকতে হলে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ জরুরি। জনগণের আস্থা ফেরাতে হলে অতীতের ভুল স্বীকারের কোনো বিকল্প নেই।’ তবে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছেন না প্রেস সচিব। তাঁর মতে, মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা এখন নেই।
এর আগে জুলাই আন্দোলনের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে তাঁরা বিদেশে থাকায় এখনো শাস্তির কার্যকর শুরু হয়নি। এ প্রসঙ্গে প্রেসসচিব বলেন, ‘একসময় না একসময় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরতেই হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গুম-খুনসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগের যারা পালিয়ে আছেন তাদের সবাইকে এই বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয় এবং গুম খুনের সাথে জড়িয়ে পড়ে, তবে জনগণই সে দলকে গ্রহণ করবে না।’
আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে নানা ধরনের মিথ্যাচার করছেন জানিয়ে শফিকুল আলম বলেন, ‘তারা বলছেন, তিন হাজার পুলিশকে হত্যা করা হয়েছে এবং আন্দোলনে অংশ নেওয়া লাখ লাখ তরুণ-তরুণীকে জঙ্গি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব বক্তব্যের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন এবং আরও ভয়ংকর পরিস্থিতি তৈরি করছেন। এ অবস্থায় বাংলাদেশের মানুষ কেন তাদের গ্রহণ করবে?’
এর আগে শফিকুল আলম গৌর গোপাল সেবা আশ্রমের কার্যক্রম ঘুরে দেখেন। প্রতিষ্ঠানটির সেবামূলক কর্মকাণ্ডের খোঁজখবর নেন তিনি। এ সময় আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন। আশ্রমের ধর্মীয় ও মানবিক কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যস্ত দিন কাটাবেন তারেক রহমান। এ দিন তিনি জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত, মন্ত্রিসভার বৈঠক ও সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন।
৯ ঘণ্টা আগে
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারত, ভুটান, পাকিস্তান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেছেন। তাঁরা নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
৯ ঘণ্টা আগে
দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) তাঁর নেতৃত্বে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে ৫০ নেতা শপথ নেন। এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, পিএস-এপিএস নিয়োগ করা হয়।
৯ ঘণ্টা আগে