রাজবাড়ীতে সার কালোবাজির সময় আটক, অস্ত্র দেখিয়ে ছাড়িয়ে নেওয়ার অভিযোগরাজবাড়ীর গোয়ালন্দ থেকে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরে অবৈধভাবে স্থানান্তরের সময় ১৫ বস্তা সার আটক করেছিলেন স্থানীয়রা। পরে ডিলারের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রের মুখে সেই সারসহ ক্রেতাকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।১৪ ঘণ্টা আগে
বরিশালে পুনঃনিরীক্ষণে বদল ৪ হাজারের বেশি ফল, ফেল থেকে পাস ৭৯এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর বরিশাল শিক্ষা বোর্ডে ৪ হাজার ৩১৪ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল থেকে পাস করেছে ৭৯ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। ১৬ ঘণ্টা আগে
মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত সেনাসদস্য রিফাতচট্টগ্রামে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য তাসনিম রিফাতকে (২৮) রাজশাহীতে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বিন্দারামপুর গ্রামে জানাজা হয়। তিন বছর আগে ক্যানসারে মারা যাওয়া মায়ের কবরের পাশেই শেষ ঠিকানা হলো এই তরুণের।১৬ ঘণ্টা আগে
নাটোরে ৪৮ ঘণ্টায় ডায়রিয়ায় শতাধিক রোগী হাসপাতালেনাটোরে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত ৪৮ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত ১০৬ জন ভর্তি হয়েছেন নাটোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। ১৮ ঘণ্টা আগে
মায়ের শেষকৃত্যে অংশ নিতে ৫ ঘণ্টার প্যারোলে চিন্ময় দাসমায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। পরে কড়া পুলিশ পাহারায় প্রিজন ভ্যানে করে তাঁকে চট্টগ্রামের হাটহাজারীর শ্রীশ্রী পুণ্ডর১৮ ঘণ্টা আগে
ধামরাইয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে অটোরিকশাসহ মালামাল লুটঢাকার ধামরাইয়ে অস্ত্রের মুখে নৈশপ্রহরীকে জিম্মি করে একটি চার্জিং পয়েন্টে থেকে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই ঘটনা ঘটে। কালামপুর বাজারের পূর্বপাশে এই প্রতিষ্ঠানের মালিক বিল্লাল হোসেন।২০ ঘণ্টা আগে
সেনাসদস্য পিয়াসের দাফন নিজ গ্রামে, শোকের সঙ্গে দুশ্চিন্তায় পরিবারচট্টগ্রামের হাটহাজারীতে প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য আবু বকর সিদ্দিক ওরফে পিয়াসের দাফন তাঁর পারিবারিক কবরস্থানে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নোয়াখালীর কবিরহাটে নিজ গ্রামে জানাজা ও গার্ড অফ অনার শেষে তাঁকে দাফন করা হয়।২০ ঘণ্টা আগে
সিলেটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তারসিলেটে দুই শিশু শিক্ষার্থীকে ধর্ষণের(বলাৎকার) অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে জৈন্তাপুর উপজেলা থেকে ফয়জুল হক (৪৫) নামের ওই শিক্ষককে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।১০ সেপ্টেম্বর ২০২৬
সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরানোর ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৩সিলেটে কিশোরীকে শিকল বেঁধে সড়কে টেনে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় করা মামলায় বুধবার (৯ সেপ্টেম্বর) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় খেলা নিয়ে বিবাদে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, আহত ২৫ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার এ সংঘর্ষের ঘটনা ঘটে।০৯ সেপ্টেম্বর ২০২৬
জলিলের ভুল কারাবাস, নেপথ্যে নাম-ঠিকানার মিলকারাগার থেকে বেরিয়ে নিজ গ্রাম শিববাড়িয়ায় ফিরেছেন জলিল। আবার তাঁকে নদীতে জাল ফেলে মাছ ধরতে হবে। সেই আয়েই চলবে তার সংসার। কিন্তু জীবন থেকে চলে যাওয়া ১৮টি দিন আর ফিরবে না। কারাগারের বদ্ধ কুঠরী থেকে জলিল নিজের বন্দিদশার কথা জানাতে পারেননি তার স্ত্রী-সন্তানদেরকে।০৯ সেপ্টেম্বর ২০২৬