স্ট্রিম সংবাদদাতা

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপু চন্দ্র দাসকে (২৮) হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে র্যাব সাত ও পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে র্যাব ও পুলিশ ভালুকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মলনে র্যাব-১৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান জানান, ভালুকা মডেল থানায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস অজ্ঞাতপরিচয় ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরে অভিযান চালিয়ে তারেক হোসেন, লিমন সরকার, মানিক মিয়া, এরশাদ আলী, নিঝুম উদ্দিন, আলমগীর হোসেন ও মিরাজ হোসেন আকনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে আলমগীর হোসেন পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডের ফ্লোর ম্যানেজার এবং মিরাজ হোসেন আকন কোয়ালিটি ইনচার্জ। অন্যদিকে জেলা ডিবি আজমল হাসান সগীর, শাহিন মিয়া ও মো. নাজমুলকে গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ এর অধিনায়ক বলেন, ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে শ্রমিকদের সঙ্গে দিপুর কর্মক্ষেত্রের ভেতর বাগবিতণ্ডা হয়। পরে ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজার আলমগীর তাঁকে ইস্তফা দিতে বাধ্য করেন। পরে বিষয়টি বাইরে ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত না করে দিপুকে জনতার হাতে তুলে দেওয়া হয়। হত্যার পর গাছের ডালে বেঁধে লাশে আগুন দেওয়া হয়।
গত বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার লাশে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তাররা কেউ রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির কোনো প্রমাণ তারা পাননি। বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

.png)

বরিশালের বাকেরগঞ্জে একটি বাড়ির পাশে রাখা রেখে যাওয়া বাজারের ব্যাগে বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের উত্তর দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের ধরন নিশ্চিত হতে ঢাকার বোমা নিষ্ক্রিয়করণ ও বিস্ফোরক বিশেষজ্ঞ দলের সহায়তা চেয়েছে তারা।
১ few সেকেন্ড আগে
আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের কমিটি করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমানের সই করা অফিস আদেশে এ কথা জানানো হয়।
২১ মিনিট আগে
হামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের কারও হাম শনাক্ত হয়নি। সোমবার (৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
৪১ মিনিট আগে
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে ফ্রান্সের ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে ঢাকায় আনার পরিকল্পনা করছে সরকার। সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা’র স্টিয়ারিং কমিটির সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কথা জানিয়েছেন।
১ ঘণ্টা আগে