সিদ্ধিরগঞ্জে ছেলের খুনের বাদীকে পিটিয়ে হত্যার অভিযোগ, যুবক আটকনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছেলের হত্যা মামলার বাদী মো. ফজলুল হককে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার দুদিন পর রোববার (১৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় নিজের ভাড়া বাসায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মো. রবিন (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।১৯ জুলাই ২০২৬
নারায়ণগঞ্জে যুবককে পিটিয়ে হত্যায় মামলা, আসামি ওলামা দলের নেতাসহ ২১নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ অভিযোগ দিয়ে খুঁটিতে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহত মো. সিজানের মা শিল্পী বেগম ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।০৬ জুলাই ২০২৬
ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যায় যুবককে পিটিয়ে হত্যানারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে তুলে নিয়ে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে সিজান নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় একটি মসজিদের ইমামের নেতৃত্বে গঠিত আল ফালাহ কল্যাণ সংগঠনের সদস্যরা তাকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় বলে জানিয়েছে পরিবারের সদস্যরা। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।০৫ জুলাই ২০২৬
চোর অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩রাজশাহীতে চোর অপবাদ দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে তিন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) সকালে রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার তিনজন হলেন— রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিম।১৯ জুন ২০২৬
আইফোন চুরির অপবাদে হোস্টেলে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে থানায় বিক্ষোভলক্ষ্মীপুরের রামগঞ্জে একটি স্কুলের ছাত্রাবাসে অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে (১৪) পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যার অভিযোগ উঠেছে। আইফোন চুরির অপবাদ দিয়ে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় তাকে হত্যা করা হয়।১৭ জুন ২০২৬
সংস্কৃতিকে ধর্মের সঙ্গে গুলিয়ে ফেলার রাজনীতিচাঁদের চারপাশ প্রদক্ষিণ শেষে গত ১১ এপ্রিল সংবাদ সম্মেলনে যেদিন নিজেদের অভিজ্ঞতা তুলে ধরলেন আমেরিকার নভোচারীরা, সেদিনই কোরআন অবমাননার অভিযোগ তুলে একজন পীরকে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশের কিছু লোক।১৯ এপ্রিল ২০২৬
মানিকগঞ্জে আতিকা হত্যার প্রধান অভিযুক্ত কিশোর গ্রেপ্তারমানিকগঞ্জের বনপারিলে শিশু আতিকা হত্যাকাণ্ডে করা মামলার প্রধান অভিযুক্ত কিশোর নাঈম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তার করা বলে শনিবার দুপুরের দিকে নিশ্চিত করেছেন পুলিশ সুপার। তবে ওই ঘটনার কিশোর নাঈমের বাবা ও চাচাকে পিটিয়ে হত্যাকাণ্ডে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি।১৮ এপ্রিল ২০২৬
মামলা করতে চায় না পীর শামীম জাহাঙ্গীরের পরিবারকুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলা চালিয়ে মারধরে পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরকে (৬৫) হত্যার ঘটনায় মামলা করতে চাইছে না তাঁর পরিবার। সোমবার দুপুর পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান।১৩ এপ্রিল ২০২৬
দৌলতপুরে হামলায় নিহত পীর শামীমের দাফন সম্পন্ন, হত্যাকাণ্ডে পরিবারের ক্ষোভকুষ্টিয়ার দৌলতপুরে দরবারে হামলা চালিয়ে মারধরে নিহত পীর আব্দুর রহমান ওরফে শামীম জাহাঙ্গীরের দাফন সম্পন্ন হয়েছে। রোববার আসরের নামাজের পর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় গ্রামের একটি ঈদগাহে জানাজা শেষে দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।১২ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীর শামীমকে হত্যানিজ উদ্যোগে ব্যবস্থা নেবে পুলিশ, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুদৌলতপুরের ফিলিপনগরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন। হত্যাকাণ্ডের ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেছেন, প্রয়োজন অনুযায়ী পুলিশ নিজ উদ্যোগে ব্যবস্থা গ্রহণ করবে।১২ এপ্রিল ২০২৬
কুষ্টিয়ায় পীর হত্যায় মামলা হয়নি, আটকও নেইকুষ্টিয়ার দৌলতপুরে ‘পীরকে’ পিটিয়ে ও কুপিয়ে হত্যায় এখনও মামলা হয়নি। শতাধিক মানুষ হামলা চালালেও কাউকে আটকও করা যায়নি। পুরো এলাকা থমথম করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।১২ এপ্রিল ২০২৬