স্ট্রিম প্রতিবেদক

পৌষের শুরুতেই জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের জেলা নওগাঁয় ঘন কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, আর রাজধানীতে কুয়াশার সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে দিনের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করবে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির স্ট্রিমকে বলেন, ‘বর্তমানে যে আবহাওয়া পরিস্থিতি, তা অব্যাহত থাকবে। আগামী দুই-তিন দিন ঢাকায় কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু ঢাকা নয়, দেশের বেশির ভাগ অংশেই কুয়াশা থাকবে। তবে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এর প্রবণতা বেশি।’
অধিদপ্তর বলছে, আজ ঢাকায় বাতাসের গতিবেগ ছিল উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে।
রাজধানীতে সূর্যের দেখা না মেলার বিষয়ে তরিফুল নেওয়াজ কবির বলেন, ‘কুয়াশার কারণেই মূলত ঢাকায় সূর্যের দেখা মিলছে না। আগামী দুই-তিন দিন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি আসছে, তাই তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।’
আবহাওয়া অধিদপ্তরের ২১ ডিসেম্বরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে ১২ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চুয়াডাঙ্গায় ১২ দশমিক ২ এবং পাবনার ঈশ্বরদীতে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অধিদপ্তর জানায়, আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। বিশেষ করে উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার দাপট বেশি থাকবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতিতে বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ, কুয়াশা ও শীতের এই দাপট আরও কয়েক দিন সঙ্গী হচ্ছে দেশবাসীর।
বার্তা সংস্থা ইউএনবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল থেকেই নওগাঁয় ঘন কুয়াশার সঙ্গে বইছে হিমেল হাওয়া। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কুয়াশা বৃষ্টির টুপটাপ শব্দের মতো ঝরছে। গতকাল শনিবার থেকেই সেখানে সূর্যের দেখা মেলেনি। ফলে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজ সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগারের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, সূর্যের দেখা না পাওয়ায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে এবং আগামী কয়েক দিন এমন পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। বরুণকান্দি এলাকার ভ্যানচালক জয়নাল আবেদীন বলেন, ‘হাত কাঁপাকাঁপি করে, হ্যান্ডেল ধরা যায় না। পেটের দায়ে এই ঠান্ডাতেও বের হতে হচ্ছে, কিন্তু রাস্তায় লোকজন খুব কম।’
শীত মোকাবিলায় নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা শুরু হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশেকুর রহমান জানান, জেলার ১১টি উপজেলায় অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে গরম কাপড় বিতরণের জন্য ৬৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া সাড়ে ৭ হাজার কম্বল বিতরণের প্রক্রিয়াও চলছে।

রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের শিক্ষিকা (ডেমোনস্ট্রেটর) আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অধ্যক্ষের কার্যালয়ে এক বিএনপি নেতাকে চড় মারার ঘটনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে
ভৌগোলিক কারণে সাতক্ষীরায় প্রতিবছর সবার আগে আম পাকে। অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাত ঠেকাতে আম সংগ্রহের ক্যালেন্ডার (সময়সূচি) ঘোষণা করেছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের আগে আম পাড়া বা বিক্রি করা যাবে না বলেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার অপরাজেয় বাংলার সামনে বজ্রপাতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. সাব্বির হোসেন (২১) ও মোহাম্মদ রিফাত (২২)।
৪ ঘণ্টা আগে