স্ট্রিম প্রতিবেদক

সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শাহবাগে হাদি হত্যার বিচার দাবিতে শহীদি শপথ পাঠ থেকে এ ঘোষণা দেওয়া হয়।সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শপথ পাঠ করান।
সেখানে বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ ওসমান হাদিকে কখনো বাংলাদেশ থেকে আলাদা করা যাবে না। তাঁর এই লড়াই বাংলাদেশে বাস্তবায়ন হবেই ইনশাআল্লাহ।’
এরপর শপথ বাক্য পাঠ করে আগামী দুইদিনের কর্মসূচি দিয়ে তাঁরা রাজপথে থাকার ঘোষণা দেন।
শপথবাক্যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে বলা হয়, ‘যে হাত তাকে হত্যা করেছে, যে শক্তি এই হত্যার ষড়যন্ত্রের পেছনে রয়েছে, যে আধিপত্যবাদ এই দেশকে দাস বানাতে চায়—তার বিরুদ্ধে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ে যাব। এই বাংলার জমিনে যে আধিপত্যবাদ জেঁকে বসেছে, তা সমূলে উৎপাটন করব। ভয়, লোভ আর আপোসের রাজনীতি—আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। কোনো ভয় এবং লোভ আমাদেরকে এই লড়াই থেকে পিছপা হতে দেব না। আমরা শপথ করছি—শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব। লড়াইয়ে থাকব, পিছু হটব না।
শপথে আরও বলা হয়, ‘আমরা শপথ করছি—শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফ ভিত্তিক, সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ব। যেখানে শাসক জনগণের কাছে জবাবদিহি করবে, বিচার নিশ্চিত করবে, গুম-খুন-হত্যা বন্ধ করবে। এই শপথের ব্যত্যয় ঘটানোর চেয়ে মৃত্যু আমাদের কাছে সহজ হোক। শাহাদাতের তামান্না নিয়েই আমরা বেঁচে থাকতে চাই। কারণ রক্তের ওপর দাঁড়িয়ে আপোস করা চলে না। নীরবতা মানেই বিশ্বাসঘাতকতা।’
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। সিঙ্গাপুরে চিকিৎসারত অবস্থায় গত ১৮ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

.png)

রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আগামীকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) কমিশনররা। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার (২৭ জুলাই) নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান।
১৯ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় একজন অটোরিকশা চালক নিহত হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৭টা থেকে টানা ৭ ঘণ্টা ধরে উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর-আকবরনগর এলাকায় এ সংঘর্ষ চলে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের কর্মসূচি ঘিরে হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঢাকার অদূরে আশুলিয়ায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সড়কে ব্যারিকেট দিয়ে ওই নারীকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর মামলায় বাসটির চালক, চালকের সহকারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে