স্ট্রিম সংবাদদাতা

খুলনায় পুলিশের একটি ব্যারিকেড ভেঙে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। তাঁদের দাবি, ভারতের নীতিগত অবস্থান ও বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে নগরের শামসুর রহমান রোড এলাকায় এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকা ও আশপাশের সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
এর আগে কর্মসূচির শুরুতে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে রয়্যাল মোড়ে জড়ো হন সংগঠনগুলোর নেতাকর্মীরা। পরে সেখান থেকে একটি মিছিল শামসুর রহমান রোডে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে পুলিশ তাঁদের থামাতে ব্যারিকেড স্থাপন করে পুলিশ। এতে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান বিক্ষোভকারীরা। ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অবস্থান নেন তাঁরা।
সার্বিক পরিস্থিতি নিয়ে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম বলেন, ‘নিরাপত্তার জন্য আমরা কয়েক ধাপে ব্যারিকেড স্থাপন করেছিলাম। প্রথম ব্যারিকেড ভেঙে তারা কার্যালয়ের সামনে অবস্থান করে কিছু স্লোগান ও বক্তব্য দিয়েছেন। তবে নিরাপত্তার দ্বিতীয় ব্যারিকেড তারা অতিক্রম করতে পারেননি। সেখানে কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়নি। তারা কিছুক্ষণ অবস্থান করেই চলে গেছেন।’

.png)

সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
৩ মিনিট আগে-9002dc.jpeg)
সংসারের অভাব দূর করার লক্ষ্যে সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে চাকরি নিয়েছিলেন গাইবান্ধার রানা মিয়া (২৩) ও খোকন মিয়া (২৬)। কিন্তু শুক্রবার (১৪ আগস্ট) সকালে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় প্রাণ হারান তারা। দুজনের মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে গেল দুটি পরিবারের স্বচ্ছলতায় ফেরার আশা।
২০ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ১৫ আগস্ট উপলক্ষে শিক্ষার্থীদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে। ভোজে গরুর নাম ‘বাকশাল’ রেখে জবাই করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের নেতৃত্বে হওয়া এ আয়োজন ঘিরে সমালোচনা দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের নিউ চাষাড়ায় মাদক কারবারিদের ধরতে অভিযানে গিয়ে গুলি ও ইট-পাটকেল হামলার শিকার হয়েছে পুলিশ। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় চিহ্নিত মাদক কারবারি জসিম ও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ৩টার দিকে নগরীর ফতুল্লা থানার নিউ চাষাঢ়া ইসদাইর রেলল
১ ঘণ্টা আগে