স্ট্রিম প্রতিবেদক

মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন নতুন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, “মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইনের কোনো অপব্যবহার হয়ে থাকলে সেটি আমরা খতিয়ে দেখব।”
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গত দেড় দশকে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন আইনমন্ত্রী। তিনি জানান, মানুষের পাহাড়সমান প্রত্যাশা পূরণ করাই তাঁর মন্ত্রণালয়ের মূল চ্যালেঞ্জ। আইনমন্ত্রী তাঁর বক্তব্যে গত ১৭ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট এবং ‘জুলাই বিপ্লবের’ কথা বিশেষভাবে উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের লক্ষ্য হবে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় গত ১৬-১৭ বছরে এবং বিশেষ করে জুলাই বিপ্লবে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের চেতনাকে ধারণ করে এগিয়ে যাওয়া। ১৯৭১ সালে দেশ গড়ার জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্বপ্নও আমরা ধারণ করি।” তিনি আরও বলেন, মানুষের যে বিপুল প্রত্যাশা, তা পূরণে মন্ত্রণালয় নিরন্তর কাজ করে যাবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নকেও তিনি অন্যতম লক্ষ্য হিসেবে চিহ্নিত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, বিচারপ্রক্রিয়া প্রচলিত আইন ও ট্রাইব্যুনালের নিজস্ব কার্যপ্রণালি অনুযায়ী চলবে। তবে অতীতে বা বর্তমানে এই আইনের কোনো রাজনৈতিক অপব্যবহার হচ্ছে কি না, সে বিষয়ে মন্ত্রণালয় সতর্ক দৃষ্টি রাখবে বলে তিনি ইঙ্গিত দেন।
সংবিধান সংস্কার পরিষদে শপথ না নেওয়া প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী নতুন কোনো ব্যাখ্যা দিতে অপারগতা প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা কেন শপথ নিইনি, সে বিষয়ে আমাদের দলের মুখপাত্র ইতিমধ্যে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে এখানে আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই।”

রাজধানীর মিরপুরের শাহ আলী বাগদাদীর (রহ.) মাজারে হামলা ঘিরে আলোচনা-সমালোচনা চলছেই। কয়েক শ বছরের পুরোনো এই প্রতিষ্ঠানে কারা, কেন হামলা করল– তা নিয়ে গুঞ্জনের ডানা মেলছে। কয়েক দিনের অনুসন্ধানে স্ট্রিম ধর্মীয় ভিন্নমত দমন, রাজনৈতিক আধিপত্য, মাদকবিরোধী অভিযানসহ কয়েকটি বিষয়ে কাজ করে হামলার নেপথ্যে...
৯ ঘণ্টা আগে
সারা দেশে আগামী পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
১০ ঘণ্টা আগে
বান্দরবানের থানচির দুর্গম পাহাড়ি জনপদে ডায়রিয়া মোকাবিলায় জরুরি চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১০ ঘণ্টা আগে
জুলাই অভ্যুত্থানের পর সাধারণ মানুষের মনে নতুন বাংলাদেশ গড়ার বোধ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১০ ঘণ্টা আগে