পৃথিবীর দক্ষিণের শেষ শহর উসুয়াইয়া। আর্জেন্টিনার শেষ প্রান্তের এই শহরে গেলে আপনি শতাব্দীপ্রাচীন ‘রামোস জেনেরালেস এল আলমাসেন’ ক্যাফেতে ঘুরে আসতে পারেন।
তানভীর অপু

উসুয়াইয়া। পৃথিবীর দক্ষিণ প্রান্তে দাঁড়িয়ে থাকা এক নিঃসঙ্গ শহর, যেখানে পর্বত আর মহাসাগরের মিলনরেখায় সভ্যতার শেষ নিঃশ্বাস টিকে আছে নীরবতা আর অনন্ত সৌন্দর্যের মধ্যে। এমন নিসর্গের মধ্যে মাথা তুলে দাঁড়িয়ে আছে এক শতাব্দীপ্রাচীন প্রতিষ্ঠান ‘রামোস জেনেরালেস এল আলমাসেন’।
আজ এটি একটি ক্যাফে–রেস্টুরেন্ট হলেও, শত বছরের ইতিহাস বহন করা এই প্রতিষ্ঠান আসলে উসুয়াইয়ার একটি জীবন্ত ইতিহাস।

এই ক্যাফে চালু হয়েছিল ১৯০৬ সালে। তখন এটি ছিল একটি সাধারণ গুদাম ও দোকান। এখানে মানুষ দৈনন্দিন জীবনের সবকিছুই পেত। চাল-ডাল থেকে শুরু করে কালি-কলম, লবণ থেকে শুরু করে প্রেমপত্র লেখার কাগজ পর্যন্ত। সময় বদলেছে, কিন্তু সেই পুরোনো ভাবটা আজও এই ক্যাফের ভেতরে রয়ে গেছে।

ক্যাফেতে ঢুকলেই মনে হয় যেন হঠাৎ করে এক শ বছর পেছনে চলে গেছি। মেঝে জুড়ে পুরোনো কাঠের পাটাতন, দেয়ালে ঝুলে থাকা বিবর্ণ পোস্টার, ধূলিমলিন টাইপরাইটার, লোহার ক্যাশমেশিন, শতাব্দী প্রাচীন কাপ-পিরিচ আর ম্যাপ। সব কিছুই যেন ইতিহাসের হাড়গোড়। সবকিছুরই যেন নিজের মতো করে একটা গল্প আছে।

এখানকার খাবারও খুব যত্নে তৈরি। বলা যায়, ঐতিহ্য ও যত্নের মিশেলে তৈরি এক শিল্পকর্মের মতো। স্থানীয় উপাদানে তৈরি স্যান্ডউইচ, মিষ্টি হট চকোলেট, হাতে বানানো পেস্ট্রি—সবকিছুতেই যেন রয়েছে আর্জেন্টিনার ঘরের উষ্ণতা আর আদি রান্নাঘরের গন্ধ।
কফির কাপে চুমুক দিতে দিতে জানালার বাইরে পেরিটো মোরেনো গ্লেসিয়ারের নিঃশব্দ সৌন্দর্য দেখলে মনে হয় সময় একটু থেমে গেছে।

‘রামোস জেনেরালেস এল আলমাসেন’ এমন এক জায়গা, যেখানে এসে শুধু খাওয়া-দাওয়া নয়, মনটাও শান্ত হয়ে যায়। এখানে বসে থাকা মানে কেবল বিশ্রাম নয়, বরং ইতিহাসের পাতায় নিজের নামটি লিখে রেখে যাওয়া।
প্রতিটি বসবার জায়গা, কফির কাপে চুমুক, গন্ধ—সবই মনে করিয়ে দেয়, আমরা সময়ের ভেতর দিয়ে হাঁটি, কিন্তু কিছু জায়গা আমাদের মধ্যে চিরকাল রয়ে যায়।

উসুয়াইয়ায় এসে যদি আপনি এই ক্যাফেতে না যান, তাহলে শহরের একটা গুরুত্বপূর্ণ অংশ দেখা বাকি থেকে যাবে। ট্রিপঅ্যাডভাইজার ও গুগলের মতে, এটি উসুয়াইয়ার সবচেয়ে আকর্ষণীয় স্থানগুলোর একটি। বলা যায়, এই শহরে এসে স্মৃতি যদি সত্যিই বাসা বাঁধে, তবে নিশ্চয়ই তার একটি নাম ‘রামোস জেনেরালেস এল আলমাসেন’।

.png)

ইন্টারনেটের হাজারো নেতিবাচকতার ভিড়ে প্রাণীদের ‘কিউট’ ভিডিও ছিল এক চিলতে স্বস্তি। কিন্তু এআই-এর যুগে সেই নির্ভেজাল বিশ্বাসে এখন ফাটল ধরেছে। কোনো ভিডিও দেখে হাসার বদলে আমাদের মনে আগে প্রশ্ন জাগছে, এটি কি আসল নাকি এআই দিয়ে তৈরি? অবিশ্বাসের এই ডিজিটাল চোরাবালিতে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, আমাদের ছোট ছোট আনন্দ
১৬ ঘণ্টা আগে
সমকালীন বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক জগতে এক অসাধারণ ব্যক্তিত্ব আবদুল্লাহ আবু সায়ীদ। জনপ্রিয়তা ও মননশীলতার মেলবন্ধনের দুর্লভ উদাহরণ তিনি। সৃজনশীল ব্যক্তিত্বের পাশাপাশি তিনি একজন কর্মবীর। আজ তিনি সাতাশি বছর পূর্ণ করলেন।
১৭ ঘণ্টা আগে
এইতো কিছুদিন আগে কথা। অফিস থেকে বেরিয়ে বিশেষ একটি কাজে শাহবাগের উদ্দেশ্যে রিকশায় উঠেছিলাম। বিকেলের ব্যস্ত ঢাকার চিরচেনা যানজটে রিকশাটি একসময় থেমে গেল। চারপাশে শুধু হর্নের শব্দ, মানুষের কোলাহল আর অসংখ্য গাড়ির সারি। ঠিক সেই মুহূর্তেই কানে ভেসে এলো এক পরিচিত সুর ‘আলো আমার আলো ওগো, আলো ভুবনভরা’…!
১৯ ঘণ্টা আগে
প্রাক-আধুনিক যুগের আদর্শবাদী তারুণ্য থেকে শুরু করে আধুনিক যুগের টেক-স্যাভি ‘জেন জি’ প্রজন্ম—প্রতিটি যুগের তারুণ্যের রক্তস্রোত প্রমাণ করেছে যে বন্দুকের নল বা রাষ্ট্রীয় নিপীড়ন দিয়ে মানুষের মুক্তির স্পৃহাকে চিরতরে বন্দি করা যায় না। আর এই প্রতিটি রক্তঝরা লড়াইয়ে নারীর সক্রিয়, সমান্তরাল, আপসহীন ও বীরত্বপূ
১৯ ঘণ্টা আগে