স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানে চালানো ‘গজব লিল-হক’ অভিযানে ৩৩১ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। এছাড়া পাঁচ শতাধিক আহত হয়েছেন বলেও দাবি করা হয়।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার দেওয়া লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়। তবে সংবাদমাধ্যমটি বলছে, হতাহতের এই সংখ্যা স্বতন্ত্রভাবে তারা যাচাই করতে পারেনি।
আতাউল্লাহ তারার আরও দাবি করেন, পাকিস্তানি বাহিনী তালেবানের ১০৪টি চেকপোস্ট এবং ১৬৩টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে। এছাড়া আরও ২২টি চেকপোস্ট দখলে নিয়েছে।
পাকিস্তানে অবস্থানরত নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের সতর্কতা
এদিকে, আফগানিস্তানের সঙ্গে ‘উত্তেজনা বৃদ্ধি’র পরিপ্রেক্ষিতে পাকিস্তানে অবস্থানরত নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের ইসলামাবাদ মিশন।
মিশনের পক্ষ থেকে নাগরিকদের ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, সামরিক ঘাঁটি এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্রগুলোর আশপাশে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে’ বলা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, এই স্থানগুলো ‘সন্ত্রাসী সংগঠনগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু’।
এর আগে আফগানিস্তানে মার্কিন মিশন তাদের নাগরিকদের মনে করিয়ে দিয়েছে, চলমান ঝুঁকির কারণে আফগানিস্তান এখনও ‘ভ্রমণ করবেন না’ লেভেল ৪ ঝুঁকির তালিকায় রয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালেবান। এতে পাকিস্তানি দুই সেনা নিহত হন। এর প্রতিক্রিয়ায় প্রকাশ্য যুদ্ধ ঘোষণা দিয়ে গজব লিল-হক নামে অভিযান শুরু করে পাকিস্তান। এর অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় বিমান হামলা চালায় পাকিস্তান।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে