স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন হামলায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর (আইডিএফ) এক কর্মকর্তা নিহত হয়েছেন। শনিবার (১৬ মে) সন্ধ্যায় আইডিএফ এ তথ্য নিশ্চিত করে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
নিহত ক্যাপ্টেন মাওজ ইজরায়েল রেকানাতি (২৪) গোলানি ব্রিগেডের ১২তম ব্যাটালিয়নের একটি প্লাটুনের কমান্ডার ছিলেন। তিনি দেশটির ইতামার এলাকার বাসিন্দা।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে জানান, সামনের মাসে রেকানাতির বিয়ে হওয়ার কথা ছিল। এই কঠিন সময়ে আমরা তার পরিবার ও স্বজনদের পাশে আছি।
লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হলেও দেশটি ছাড়েনি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে এখনও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে দেশটি। হিজবুল্লাহও পাল্টা হামলা চালাচ্ছে।
এমন হামলায় যুদ্ধবিরতি শুরুর পর দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত ৭ ইসরাইলি সেনা নিহত হয়েছে। আর সবমিলিয়ে নিহত হয়েছে ২০ ইসরায়েলি সেনা।
এদিকে, শনিবার আইডিএফ জানিয়েছে, দক্ষিণ লেবাননে অভিযানরত সেনাদের এলাকায় উড়তে থাকা কয়েকটি হিজবুল্লাহর ড্রোন ভূপাতিত করা হয়েছে। একই সময়ে হিজবুল্লাহ ইসরাইলি সেনাদের লক্ষ্য করে কয়েকটি রকেট ও মর্টার ছোড়ে। গোলাগুলো সেনাদের কাছাকাছি আঘাত হানলেও এতে কেউ হতাহত হয়নি।
চলতি সপ্তাহে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথাও জানিয়েছে আইডিএফ।

চীন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণার বিষয়ে সতর্ক করেছিলেন। তবে এর প্রতিক্রিয়ায় তাইওয়ান এক বিবৃতিতে বলেছে, তারা ‘সার্বভৌম ও স্বাধীন’। খবর আল-জাজিরার।
১ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি এড়িয়ে তেল রপ্তানির জন্য নতুন পাইপলাইন নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। আগামী বছর থেকে এটি চালুর পরিকল্পনা রয়েছে।
১২ ঘণ্টা আগে
গাজায় বিমান হামলায় হামাসের সামরিক শাখার প্রধানকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে ওই হামলা চালানো হয়। গত অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর ইসরায়েলের হাতে নিহতদের মধ্যে তিনিই হামাসের সবচেয়ে বড় কর্মকর্তা। খবর রয়টার্সের।
১৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ান সেনাদের যৌথ অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ তথ্য জানান। খবর আল জাজিরার।
১৫ ঘণ্টা আগে