স্ট্রিম ডেস্ক

ঔপনিবেশিক আমলে দাসপ্রথাকে সমর্থন দেওয়ায় চার্চের হয়ে প্রাতিষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন পোপ চতুর্দশ লিও। সোমবার (২৫ মে) তাঁর প্রথম বিশ্বপত্র ‘ম্যাগনিফিকা হিউম্যানিটাস’-এ এই ক্ষমা প্রার্থনা করেন।
ঔপনিবেশিক আমলে অ-খ্রিষ্টানদের দাস বানানোতে ভ্যাটিকানের আইনি ও ধর্মীয় সক্রিয় ভূমিকা স্বীকার করার পাশাপাশি চার্চের এই অনৈতিক নীরবতাকে ‘খ্রিষ্টান স্মৃতিতে গভীর ক্ষত’ বলে অভিহিত করেন তিনি।
পোপ বলেন, ‘ভ্যাটিকানের এই ঐতিহাসিক ভুলের জন্য চার্চের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি।’
এর আগে অনেক পোপই ব্যক্তিগতভাবে দাসপ্রথায় জড়িত খ্রিষ্টানদের আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেও এই প্রথম কেউ ডিক্রিতে (ফতোয়া) দায় স্বীকার করলেন।
পঞ্চদশ শতকে ভ্যাটিকানের জারি করা বেশ কিছু বিশেষ ডিক্রি বা ‘পাপাল বুল’ অ-খ্রিষ্টানদের ক্রীতদাস বানানোর আইনি ও ধর্মীয় বৈধতা দিয়েছিল।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, পোপের পারিবারিক ইতিহাস এই ঘোষণায় বড় ভূমিকা রেখেছে। ইতিহাসবিদ হেনরি লুইস গেটস জুনিয়রের বংশানুক্রমিক গবেষণায় দেখা গেছে, পোপ চতুর্দশ লিওর বংশলতিকায় ক্রীতদাস ও মালিক উভয় পক্ষেরই পূর্বপুরুষ ছিলেন এবং তাঁর কিছু পূর্বপুরুষ কৃষ্ণাঙ্গ হিসেবে নথিবদ্ধ ছিলেন।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৩ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৩ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৫ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৫ ঘণ্টা আগে