স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের তিনটি প্রদেশে ফের বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার রাতে ওই হামলায় ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এপির।
বুধবার (১০ জুন) তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে এ হামলা চালানো হয়। হামলায় ১১ শিশু, এক নারী এবং এক বয়স্ক ব্যক্তি নিহত হন।
তবে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান।
সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে বড় ধরনের সংঘর্ষে জড়ায় পাকিস্তান ও আফগানিস্তান। এরপর নিয়মিত বিরতিতে হামলা-পাল্টা হামলা চলছে। এতে দুই দেশের কয়েকশ মানুষ হতাহত হয়েছে।
পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী, বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) দেশটির ভেতর হামলা চালিয়ে আসছে। আফগান সরকার তাদের আশ্রয় দিচ্ছে। যদিও কাবুল বারবার এ অভিযোগ অস্বীকার করছে আসছে।
উল্লেখ্য, টিটিপি আফগান তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখলেও এটি একটি আলাদা সংগঠন।

.png)

ভারতের রাজধানী দিল্লির জন্তরমন্তরে মধ্যরাত পর্যন্ত বিক্ষোভ চালিয়ে গেছেন আন্দোলনকারীরা। ভারী বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যান তারা। এসময় কেন্দ্রীয় সরকার ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে দেখা যায়। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।
৪ মিনিট আগে
ইরানের পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশের আবদানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর শিরাজ, পূর্বাঞ্চলের চাবাহার, কেশম দ্বীপ এবং বান্দার আব্বাসে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একই সঙ্গে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
৩ ঘণ্টা আগে
হামাসের নতুন প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন খলিল আল-হাইয়া। এর মধ্য দিয়ে প্রায় দুই বছর ধরে নেতৃত্ব সংকটে থাকা সংগঠনটির সংকট কাটল।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বজুড়ে অবস্থানরত নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। খবর আলজাজিরার।
৫ ঘণ্টা আগে