স্ট্রিম ডেস্ক

এতদিন যেমনটা হতো, আফগানিস্তানের ভেতর থেকে সীমান্ত এলাকায় পাকিস্তানি লক্ষ্যবস্তুতে আঘাত হানার চেষ্টা করা হতো। প্রতিক্রিয়ায় আফগানিস্তানে সন্ত্রাসী লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালাত পাকিস্তান। কিন্তু এবারই ঘটল ব্যতিক্রমী ঘটনা। এই প্রথমবার পাকিস্তান আফগানিস্তানের সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক খবরে এই কথা বলা হয়।
আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়াবিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান জানান, আফগানিস্তানে সাম্প্রতিক হামলাগুলো বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এবার সন্ত্রাসী স্থাপনাকে লক্ষ্যবস্তু করার পরিবর্তে তালেবান সরকারের স্থাপনাগুলোকে নিশানা করা হয়েছে।
তিনি বলেন, এর মানে হলো পাকিস্তান এখন 'সরাসরি তালেবান শাসনব্যবস্থাকেই লক্ষ্যবস্তু বানাচ্ছে।'
কুগেলম্যান জানান, পাকিস্তানের দাবি, তালেবান পাকিস্তানে হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। উত্তেজনা প্রশমনে কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হলেও তা কোনো স্থায়ী সমাধান দিচ্ছে না।
তিনি আরও জানান, তালেবানের বক্তব্য থেকে এটা স্পষ্ট যে তারা পাকিস্তান সীমান্তে 'হামলা' চালিয়ে যেতে বদ্ধপরিকর।
এই পরিস্থিতিকে 'অত্যন্ত নাজুক' আখ্যায়িত করে তিনি সতর্ক করেন, এটি একটি পূর্ণমাত্রার সংঘাতে রূপ নিতে পারে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালেবান। এতে দুজন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। দেশটির দাবি, তাদের হামলায় ১৩৩ জন তালেবান নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি তালেবান সরকারের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবি বিবিসি বা অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

.png)

যুদ্ধ পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার বিষয় কীভাবে তুলে ধরা হবে, তা নিয়ে ইরান সরকার ও রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির সঙ্গে বিরোধ দেখা দিয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সরকারি তথ্য পরিষদ আইআরআইবির বিরুদ্ধে ‘সেন্সরশিপের’ অভিযোগ তোলে।
৪ ঘণ্টা আগে
ইরানে টানা ১৫ রাতে হামলা চালানোর পর থেমেছে যুক্তরাষ্ট্র। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষ্য ছিল, ‘সন্তুষ্ট’ না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার। এখন হঠাৎ হামলা বন্ধের পর কারণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।
৪ ঘণ্টা আগে
কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় জাহাজটির একজন নাবিক নিহত ও আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান। এ ঘটনাকে ‘শত্রুতাপূর্ণ ও অপরাধমূলক হামলা’ হিসেবে উল্লেখ করে তেহরানে নিযুক্ত ইউক্রেনের ভারপ্রাপ্ত কূটনৈতিক প্রতিনিধিকে (চার্জ দ্য অ্যাফেয়ার্স) তলব করেছে ইরান
৬ ঘণ্টা আগে
দ্বিতীয় দফায় পাল্টাপাল্টি হামলা শুরুর পর গত ১৫ দিনে যুক্তরাষ্ট্রের ২০০’র বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া যুক্তরাষ্ট্রের অন্তত ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংসের দাবিও করেছে বাহিনীটি।
৬ ঘণ্টা আগে