স্ট্রিম প্রতিবেদক

কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিনসহ পাঁচটি সংবাদমাধ্যমে নিয়ন্ত্রণ ও পেশাদারত্ব ফিরিয়ে আনতে সরকারি প্রশাসক নিয়োগের আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এম সারওয়ার হোসেন বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের এই প্রতিষ্ঠানগুলোর বিষয়ে এই আবেদন করেন।
আজ সোমবার (৮ জুন) তথ্য ও সম্প্রচারমন্ত্রী, সচিব, বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) চেয়ারম্যান এবং ঢাকার জেলা প্রশাসক বরাবর আবেদন জমা দেওয়া হয়। আবেদনের অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইন, স্বরাষ্ট্র, ভূমি ও গৃহায়ণ মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এই আইনজীবী।
লিখিত আবেদনে সংবাদমাধ্যমগুলোকে ‘পেশাদারত্বহীন, মাফিয়াতন্ত্রের হাতিয়ার এবং দেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত’ বলে উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে নদীনালা ও জলাভূমি দখল, আবাসিক এলাকায় চাঁদাবাজি, রাজউকের প্ল্যান (নকশা) জালিয়াতি এবং হাজার হাজার কোটি টাকার ব্যাংক ঋণ নিয়ে দুবাই, সিঙ্গাপুর, সাইপ্রাস, লন্ডন ও মালয়েশিয়ায় অর্থ পাচারের মতো গুরুতর অভিযোগের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
উল্লেখিত মিডিয়া গ্রুপের মালিকপক্ষ ও তাদের ভূমিকার সমালোচনা করে সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ‘সুন্ধরার মালিকানাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার নিয়ন্ত্রণে কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ টোয়েন্টিফোর টিভি এবং বাংলা নিউজ টোয়েন্টিফোর—এই পাঁচটি মিডিয়া রয়েছে।'
গ্রুপটির চেয়ারম্যান ও তাঁর পরিবারের প্রভাব সম্পর্কে অভিযোগ করে তিনি বলেন, 'শাহ আলম সাহেব চেয়ারম্যান হয়ে রাষ্ট্রের ভেতরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন।' জমি দখলের অভিযোগ তুলে তিনি বলেন, 'তারা সরকারি অনেক জমি দখল করেছে, যার পরিমাণ হাজার থেকে লক্ষ হতে পারে, যা সিআইডি (অপরাধ তদন্ত বিভাগ) তদন্ত করছে।' ফৌজদারি অপরাধের বিষয়ে তিনি বলেন, 'তাঁর ছেলেরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্স কমিট করেছে।'
নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ ধামাচাপা দিতে সংবাদমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ এনে তিনি বলেন, 'তাদের এই অপকর্ম, মানি লন্ডারিং, ধর্ষণ, খুন, জমি দখল—এই সব অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা পাঁচটি মিডিয়া ব্যবহার করে একসঙ্গে অপপ্রচার এবং মানহানিকর মিথ্যা তথ্য প্রচার করতে থাকে।'
মুনিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় ভুক্তভোগী পরিবারের আইনি লড়াই বাধাগ্রস্ত করার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, 'তারা চাচ্ছে তাঁর ছেলেপেলেরা যা খুশি তাই করবে... কিন্তু ভিক্টিম পরিবার একজন ল ইয়ারও নিয়োগ করতে পারবে না।'
তবে এই প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সাধারণ সাংবাদিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তিনি বলেন, 'এই মিডিয়া হাউজের সাংবাদিক ভাইয়েরা, তাঁরা বাধ্য হয়ে এই অনৈতিক অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের আমি দোষ দিই না।'
প্রশাসক নিয়োগ গণমাধ্যমের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ কি না—এমন প্রশ্নে তিনি সংবাদমাধ্যমগুলো বন্ধের পক্ষে নন জানিয়ে বলেন, 'না, আমরা বলছি যে মিডিয়া হাউজগুলো এটা চলমান থাকুক। কিন্তু এই মিডিয়াটাকে পেশাদারত্বে ফেরত আনতে হবে।'
প্রেস কাউন্সিলে না গিয়ে মন্ত্রণালয়ে কেন আবেদন করলেন—এমন প্রশ্নের জবাবে প্রেস কাউন্সিলকে একটি 'দন্তহীন সংস্থা' আখ্যা দিয়ে তিনি বলেন, 'তারা শুধু সতর্ক করতে পারে, এর বাইরে তাদের আইনে কোনো এখতিয়ার নেই।' সরকার এই আবেদনের বিষয়ে কোনো পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে রিট দায়ের করার ঘোষণাও দিয়েছেন এই আইনজীবী।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
১ few সেকেন্ড আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
১৫ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৪১ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে