স্ট্রিম সংবাদদাতা

এক বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বুধবার (৩ জুন) রাত সোয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন। তিনি বলেন, সাবেক এ সিটি মেয়র কারামুক্তির পর সরাসরি নারায়ণগঞ্জের দেওভোগে তার বাড়ির পথে রওয়ানা হয়েছেন।
গত বছরের ৯ মে এ বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে করা পাঁচটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ পাঁচ মামলায় নিম্ন আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতে যান আইভীর পরিবারের সদস্যরা। হাই কোর্ট পাঁচ মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দিলে আরও পাঁচটি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখায় পুলিশ। যদিও এ নতুন পাঁচ মামলার এফআইআরে আইভীর নাম ছিল না।
পরে ওই পাঁচ মামলাতেও হাইকোর্ট জামিন দিলে পুলিশ আরো দুটি মামলায় আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখায়। একইসঙ্গে রাষ্ট্রপক্ষ ১০ মামলায় হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল করে।
এতে একে একে ১২টি মামলায় জামিন পেলেও তার কারামুক্তি আটকে যায় বলে জানান তার আইনজীবীরা। গত ১৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত আবেদনের বিষয়ে ‘নো অর্ডার’ আদেশ দিলে কারামুক্তির এ আইনি জটিলতার অবসান হয়।
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, মামলার সব কাগজপত্র বুধবার রাতে কারাগারে পৌঁছালে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন।

.png)
পদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
৮ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৩৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
২ ঘণ্টা আগে