স্ট্রিম প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখতে নির্বাচনী এলাকায় নতুন সরকারি প্রকল্প অনুমোদন, অনুদান ও ত্রাণ বিতরণ কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা থাকবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে নির্বাচন পরিচালনা অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
অনুদান ও ত্রাণ বিতরণে নিষেধাজ্ঞা
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত মা ও শিশু সহায়তা কর্মসূচি (ভিডব্লিউবি) এবং ভালনারেবল উইমেন বেনিফিট (এমসিপিবি) কার্যক্রম নতুনভাবে গ্রহণ করা যাবে না। তবে আগে থেকে চালু থাকা কার্যক্রম অব্যাহত থাকবে। জরুরি প্রয়োজনে জেলা প্রশাসকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে হবে ও কমিশনকে অবহিত করতে হবে।
একইভাবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কেও ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত নতুন অনুদান বা ত্রাণ বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি ক্ষেত্রে নতুন কার্যক্রমের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে কমিশনের অনুমতি নিতে হবে।
সরকারি সুবিধাদি ব্যবহার ও প্রকল্প স্থগিত
স্থানীয় সরকার বিভাগের সচিবকে দেওয়া পৃথক এক চিঠিতে ইসি নির্দেশ দিয়েছে, নির্বাচন-পূর্ব সময়ে কোনো প্রার্থী বা রাজনৈতিক দল সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের তহবিল, সম্পত্তি, যানবাহন বা অন্য কোনো সুযোগ-সুবিধা নির্বাচনী কাজে ব্যবহার করতে পারবে না।
এ ছাড়া, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোনো নতুন সরকারি প্রকল্পের অনুমোদন, বরাদ্দ বা ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না।
তবে চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগে অনুমোদিত কোনো প্রকল্পে অর্থ ছাড় করা যদি নিতান্তই আবশ্যক হয়, তবে সে বিষয়ে নির্বাচন কমিশনের সম্মতি নিতে হবে।
ইসি সতর্ক করে বলেছে, এই নির্দেশনা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’ অনুযায়ী শাস্তির মুখোমুখি হবেন। এসব নির্দেশনার আলোকে অবিলম্বে পরিপত্র জারি করার জন্যও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে অনুরোধ জানানো হয়েছে।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩৬ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে