স্ট্রিম প্রতিবেদক

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির পাশাপাশি রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং তারাবি নামাজ ও ইফতারের সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে এ কথা জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর আহ্বানে আমরা প্রথম বৈঠকে বসেছিলাম। সেখানে স্বাভাবিকভাবেই দেশের জরুরি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এর ভিত্তিতে প্রধানমন্ত্রী সবাইকে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হচ্ছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা রক্ষায় মানুষের সহযোগিতা নিশ্চিত করা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা। বিশেষ করে রমজানে তারাবির নামাজে যেন কোনো কষ্ট না হয় এবং ইফতারের সময় বিদ্যুৎ থাকে—এই তিনটি বিষয় অগ্রাধিকার পেয়েছে।’
এসব নির্দেশনা কীভাবে বাস্তবায়ন হবে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রীরা খুব শিগগির, এক-দুই দিনের মধ্যে, তাদের কর্মপরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করবেন। এরপর প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফা কর্মসূচি শুধু দলীয় ছিল না, বরং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণও ছিল জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, ওই পরিকল্পনা বাস্তবায়নে এখন অগ্রাধিকার ভিত্তিতে তারা ১৮০ দিনের কর্মসূচি নেবেন। তিনি বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি, জরুরি সমস্যাগুলো একটি সম্মানজনক অবস্থায় আনতে কমপক্ষে ১৮০ দিন সময় প্রয়োজন। সেই অনুযায়ী ১৮০ দিনের একটি পরিকল্পনার খসড়া তৈরি হয়েছে। খুব শিগগির বিস্তারিত জানতে পারবেন।’
তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছেন বলেও জানান তথ্যমন্ত্রী।

.png)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিআইএন ব্যবস্থা সচল রাখতে ও কারিগরি বিপর্যয় এড়াতে সেবা প্রদানকারী ভেন্ডর প্রতিষ্ঠানের চুক্তি আরও ৩০ শতাংশ বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যকে নিয়ে ফেসবুকে ‘মানহানিকর’ পোস্ট দেওয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে তলব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাকে মঙ্গলবার (১৪ জুলাই) প্রক্টর অফিসে উপস্থিত হতে বলা হয়েছে।
৯ ঘণ্টা আগে
বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়ানো এবং উচ্চ বেতনের সুযোগ তৈরিতে দেশের শিক্ষাব্যবস্থায় অষ্টম শ্রেণি পর্যন্ত আরবি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান।
১০ ঘণ্টা আগে
এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন নিশ্চিতে ৫ দফা প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। সোমবার (১৩ জুলাই) জাতিসংঘ সদর দপ্তরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হাই-লেভেল সেগমেন্টের সাধারণ বিতর্কে অংশ নিয়ে এসব প্রস্তাব দেন তিনি।
১০ ঘণ্টা আগে