স্ট্রিম সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর থামিয়ে বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবি করেছেন দলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের উড়াল সেতুর স্টেশন রোড এলাকায় এই বিক্ষোভ হয়।
পয়লা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনের জন্য টাঙ্গাইলে যাচ্ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর ঘিরে সকাল থেকেই টঙ্গীর স্টেশন রোড এলাকায় বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্ল্যাকার্ড-ব্যানার হাতে অবস্থান নেন।
সকাল পৌনে ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর পৌঁছালে নেতাকর্মীরা স্লোগান দেন। একপর্যায়ে তারা গাড়িবহর থামিয়ে নূরুল ইসলাম সরকারের মুক্তির দাবিতে স্লোগান দেন। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দ্রুত গাড়িবহর গন্তব্যের দিকে রওনা হয়।
নূরুল ইসলাম সরকার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সভাপতি হাসান উদ্দিন সরকারের ভাই। নূরুল ইসলামের ছেলে সরকার শাহনূর ইসলাম রনি বলেন, ‘আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। মিথ্যা মামলায় তিনি দীর্ঘদিন কারাবন্দি। আমরা প্রধানমন্ত্রীর কাছে শুধু এই বার্তা পৌঁছাতে চেয়েছি– সঠিক তদন্তের মাধ্যমে আমার বাবা নির্দোষ প্রমাণিত হলে, তাঁকে যেন মুক্তি দেওয়া হয়।’
২০০৪ সালের ৭ মে গাজীপুরের আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় নূরুল ইসলাম সরকারকে আসামি করা হয়। বিচারিক আদালতের মামলায় হাইকোর্ট নূরুল ইসলামসহ ছয় আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং কয়েকজনকে যাবজ্জীবন দেন। বর্তমানে মামলাটি আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। সাজাপ্রাপ্ত ৯ আসামি এখনো পলাতক।

.png)

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন দুই এসআই। এছাড়া রেললাইনের পাথর ছুড়ে মারায় আরও ৩-৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার রাতে প্রায় দুঘণ্টা ধরে নগরীর ডবলমুরিং থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
৯ মিনিট আগেপদত্যাগের দুই দিন পর রাষ্ট্রীয় বাসভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে নিজের বাসার উদ্দেশে রওনা দেন।
২৩ মিনিট আগে
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
১ ঘণ্টা আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে