জামায়াতের জনসভায় সাদিক কায়েম
সাদিক কায়েম বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বের অখণ্ডতার প্রশ্নে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’
স্ট্রিম প্রতিবেদক

বাংলাদেশ প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।
আজ ১৯ জুলাই জামায়াতে ইসলামীর জনসভায় সাদিক কায়েম এ আহ্বান জানান।
সাদিক কায়েম বলেন, ‘আজকের এই সমাবেশ থেকে আমাদের বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বের অখণ্ডতার প্রশ্নে ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার বিষয়ে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এ জন্য জামায়াতের সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে।’
বেলা দুইটায় দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে মূল পর্বের সমাবেশ শুরু হয়। এর আগে সকাল ১০টা থেকে চলে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। মূল পর্বের শুরুতে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আতিকুর রহমান। গত ১৫ বছরে যেসব শ্রমিককে হত্যা করা হয়েছে, তাঁদের হত্যার বিচারের দাবি করেন তিনি। জামায়াত ক্ষমতায় এলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি।
জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে: শিবির সেক্রেটারি
জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে বলে মন্তব্য করেছেন শিবির সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের সূত্র যেখান থেকে হয়েছে, সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাব্যবস্থা বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। শিক্ষা সংস্কার কমিশনের আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

.png)

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের বীর সেনানিদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।
৫ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে