স্ট্রিম প্রতিবেদক

শেখ হাসিনা চিরকাল খুনি হিসেবে কলঙ্কিত থাকবেন উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তির প্রতিচ্ছবি হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর।
আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
জাদুঘর পরিদর্শনকালে স্পিকার ও ডেপুটি স্পিকার ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের বিভিন্ন স্মারক, আলোকচিত্র ও নিদর্শন ঘুরে দেখেন। হাফিজ উদ্দিন আহমদ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের সময় শেখ হাসিনা মানুষকে সরাসরি গুলি করে হত্যার নির্দেশ দিয়েছেন। সেই হত্যার নির্দেশের কল রেকর্ড এই জাদুঘরে সংরক্ষিত আছে। এটি প্রমাণ করে তিনি কতটা নৃশংস ছিলেন। শেখ হাসিনা বাংলাদেশে চিরকাল খুনি হিসেবে কলঙ্কিত থাকবেন।’
স্পিকার বলেন, জুলাই জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এই জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, এটি স্বৈরশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অদম্য সাহসের প্রতীক।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই বীরত্বগাথা আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন। তিনি জানান, এই স্মৃতি জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সরকার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে। এ সময় জাতীয় সংসদ সচিবালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে স্পিকার ও ডেপুটি স্পিকার জাদুঘরে সংরক্ষিত পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

.png)

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে চারজন বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে। তবে বিষয়টি টের পেয়ে তাদের প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৬০ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার ব্যাটালিয়ন। তাদের মধ্যে এক নারী ও তিন শিশু রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
১৬ মিনিট আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘পদোন্নতির ক্ষেত্রে কোনো কর্মকর্তার রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ যেন মূল্যায়নে প্রভাব না ফেলে। পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, সততা, বিশ্বস্ততা, শৃঙ্খলা, আনুগত্য এবং দায়িত্ব পালনের যোগ্যতাকেই পদোন্নতির প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করতে হবে।’
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেওয়া মো. সাহাবুদ্দিনকে বিচারের মুখোমুখি করার দাবি আমলে নেওয়ার মতো নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা তাঁর সহযোগিতা পেয়েছি।’
২ ঘণ্টা আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ‘ঝাঁপ’ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে