৬ চীনাসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২২: ২২
৬ চীনা নাগ‌রিকসহ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

চীনের ৬ নাগরিকসহ অনলাইন জুয়া ও অর্থ পাচার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাজধানীর উত্তরা ও তুরাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

গ্রেপ্তার চীনা নাগরিকরা হলেন—এম এ (৩৩), ঝাং জিয়াহাও (২২), লিও জিঞ্জি (৩২), ওয়াং শিবো (২৪), চাং তিয়ানতিয়ান (২৯) ও জেমস ঝু (৪৩)। তাঁদের সহযোগী বাংলাদেশিরা হলেন মো. কাউসার হোসেন (২৪), মো. আব্দুল কারিম (২৮) ও রোকন উদ্দিন (৪০)।

তদন্তে জানা গেছে, এই চক্র ফেসবুক, ইউটিউব ও টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভুয়া ওয়েবসাইটে অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রচার করত। তারা সাধারণ মানুষকে অল্প সময়ে বিনিয়োগ করা অর্থ দ্বিগুণ বা তিনগুণের প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলত।

অভিযানকালে পুলিশ ৪টি জিএসএম গেটওয়ে মেশিন, ২৮০টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড, ম্যাকবুকসহ একাধিক ল্যাপটপ, ২০টি স্মার্টফোন এবং ৬ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করে। এ ছাড়া তাঁদের ব্যবহৃত পাসপোর্ট, এনআইডি এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত