স্ট্রিম সংবাদদাতা

রাজবাড়ীর পাংশায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মন্ডল ওরফে সম্রাট (২৯) নামে একজন গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর সহযোগী মো. সেলিম শেখকে (২৬) দুইটি আগ্নেয়াস্ত্রসহ আটকের পর পুলিশে সোপর্দ করে জনতা।
অমৃত মন্ডল সম্রাট পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকার অক্ষয় মন্ডলের ছেলে। তিনি ‘সম্রাট বাহিনীর’ প্রধান বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে পাংশা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ আটক সেলিম শেখ উপজেলার বসাকুুষ্টিয়া গ্রামের মো. ইসলাম শেখের ছেলে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা-সার্কেল) দেবব্রত সরকার এসব তথ্য নিশ্চিত করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অমৃত মন্ডল ওরফে সম্রাট নিজের নামেই একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তোলে। এলাকাসহ আশপাশে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর কিছুদিন আগে নিজের এলাকায় ফিরে আসেন তিনি। মাসখানেক আগে পাংশার হোসেনডাঙ্গা গ্রামের সেচ পাম্প ব্যবসায়ী শহীদ শেখের কাছে মোবাইল ফোনে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন সম্রাট। এজন্য বিভিন্ন সময় তাঁকে ফোনে হুমকি দিতেন।
বিকেলে রাজবাড়ী জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাংশার ব্যবসায়ী শহীদ শেখের কাছে চাঁদার টাকা আনার জন্য গতকাল বুধবার রাত ১১টার দিকে ৬-৭ জন অস্ত্রধারী তাঁর বাড়ি যান। তবে টাকা দিতে অস্বীকার করায় তাঁর ছেলে সজল শেখ (১৬), ভাতিজা নয়ন শেখ (২৬) ও সেলিম শেখকে (৩২) পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এদিকে স্থানীয় উত্তেজিত লোকজন ধাওয়া দিয়ে অমৃত মন্ডল সম্রাট ও সেলিম শেখকে আটক করে এলোপাতাড়ি মারধর করে। এতে ঘটনাস্থলেই সম্রাটের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সেলিম শেখকে পুলিশে সোপর্দ করে জনতা।
পাংশা থানা-পুলিশ ঘটনাস্থলে সেলিম শেখের কাছ থেকে ২টি তাজা গুলিসহ ১টি পিস্তল, ২টি গুলিসহ ১টি ওয়ান শুটারগান জব্দ করে। তিনি বর্তমানে পাংশা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা-সার্কেল) দেবব্রত সরকার বলেন, সন্ত্রাসী সম্রাটের নেতৃত্বে একটি বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম করে আসছেন। তিনিসহ তাঁর সহযোগীর বিরুদ্ধে পাংশা মডেল থানায় একাধিক মামলা রয়েছে। গতকাল বুধবার রাতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে ঘটনাস্থলেই সম্রাট নিহত হন। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। আহত সেলিম শেখকে আটকের পর চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

.png)

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরিতে পদ্মা পার হওয়ার সময় মাঝনদীতে ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রায় চার ঘণ্টা পর ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগে
রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ তিনজনই মারা গেছেন। শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জাতীয় বান ইনস্টিটিউটে গৃহবধূ ফাহিমা আক্তারের (২১) মৃত্যু হয়।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে মেট্রোরেল স্টেশনের কাছে ছাতায় লুকিয়ে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) নিষ্ক্রিয় করার পরে তদন্তে নেমেছে পুলিশ। তাদের ভাষ্য, এটি সময় নিয়ন্ত্রিত। সেট করা সময়ের পরে বিস্ফোরণ ঘটতো। অতীতে উগ্রবাদী সংগঠনের আইইডির সঙ্গে এটির গঠনগত মিল রয়েছে।
১৪ ঘণ্টা আগে
লালমনিরহাটের আদিতমারীতে এক ছাত্রকে (১২) বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক শাহজালাল হককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে আদিতমারী থানায় একটি মামলা করেন। আজ শনিবার ওই শিক্ষককে আদালতে সোপর্দ হলে তাঁকে কারাগারে পাঠান বিচারক।
১৫ ঘণ্টা আগে