স্ট্রিম প্রতিবেদক

ভোটার নিবন্ধনের জন্য অনলাইন ফরম পূরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা যতটুকু জেনেছি উনি অনলাইনে ফরম পূরণ করেছেন। এখন আমাদের কাছে এসে কেবল আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করবেন।’
বিএনপি চেয়ারপারসন কতক্ষণের মধ্যে এনআইডি পেতে পারেন জানতে চাইলে, এনআইডি মহাপরিচালক বলেন, ‘এক্সাক্টলি বলতে পারব না। এটা পাঁচ ঘণ্টা, সাত ঘণ্টা, ১০ ঘণ্টা, কারো কারো ক্ষেত্রে আরো বেশি লাগে। আবার কারো কারো ক্ষেত্রে একটু কম লাগে।’
সাধারণত ভোটার নিবন্ধন প্রক্রিয়া শেষ করার ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়া যায় বলেও জানান এএসএম হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তাঁর তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে, সেটা কারও সঙ্গে ম্যাচ করে কি-না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটাতে আমাদের কোনো হিউম্যান হাত নেই, সফটওয়্যারে হয়। প্রক্রিয়া সম্পন্ন হলেই ওই নম্বরের ওপর ভিত্তি করে এনআইডিটা জেনারেট হয়ে যায়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তির নম্বরে একটা মেসেজ চলে যায়। সেটা আমাদের জানালে আমরা এনআইডি কার্ড দেই কিংবা নিজেরাও ওয়েবসাইট থেকে প্রিন্ট করে নিতে পারেন।’
এসময় তিনি জানান, কেউ যদি মনে করেন, তিনি স্মার্ট কার্ড নেবেন। এনআইডি কার্ড শাখায় জানালে স্মার্ট কার্ডের জন্য অর্ডার দেওয়া হয়।
দেড় দশকের নির্বাসিত জীবন শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরার পর গত দুদিন তারেক রহমানকে বুলেটপ্রুফ বাসে চড়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছিল। তবে আজ তিনি সেই বাসের পরিবর্তে একটি সাদা রঙের এসইউভিতে চড়ে গুলশানের বাসভবন ত্যাগ করেন।
আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। এরপর তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা হয়েছেন।

.png)

যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে ইউনিটটি থেকে জাতীয় গ্রিডে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
৩২ মিনিট আগে
গণঅধিকার পরিষদ নিয়ে বিরূপ মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলা ঘটেছে। এ সময় সংঘর্ষে জামায়াতে ইসলামী ও গণঅধিকার পরিষদের ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে এই সংঘর্ষ হয়।
৪১ মিনিট আগে-64ec3b.jpeg)
অর্থনৈতিক ও প্রশাসনিক ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনে বর্তমান সরকার দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে মাত্র ছয় মাস বয়সী একটি গণতান্ত্রিক সরকারের পক্ষে রাতারাতি সব সংকট জাদু দিয়ে সমাধান করা অবাস্তব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১ ঘণ্টা আগে
সাতক্ষীরার তালায় চিকিৎসক দেখানোর কথা বলে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে দুই যুবক ও তাদের সহযোগী এক নারীর বিরুদ্ধে তালা থানায় মামলা করেছেন ভুক্তভোগী।
২ ঘণ্টা আগে